মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

শরীয়তপুরে ফেসবুক পোস্ট ঘিরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১২

  • আপডেট সময় বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬, ৯.৪৪ এএম
  • ৪৬ বার পড়া হয়েছে

মোঃ রাহাত রওশন,শরীয়তপুর প্রতিনিধিঃ- শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বাজারের পাইলট মোড় এলাকায় এ সংঘাত হয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

​স্থানীয় সূত্র ও প্রশাসনের ভাষ্যমতে, সম্প্রতি এক নারী ইউপি সদস্য ও বিএনপি নেত্রীর বিরুদ্ধে ‘না’ ভোটের প্রচারণা চালানোর অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট করেন এক জামায়াত সমর্থক। এই পোস্টকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
​মঙ্গলবার দুপুরে ভোজেশ্বর ইউনিয়ন জামায়াতের আমির কাহেদ নজরুল ইসলামের সঙ্গে এই ফেসবুক পোস্ট নিয়ে বাকবিতণ্ডায় জড়ান যুবদল নেতা সবুজ মাদবর। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়।

​সংঘর্ষের বিষয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করেছে। যুবদল নেতা মিজান শিকদার ও সবুজ মাদবরের দাবি: তারা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। আলোচনার এক পর্যায়ে জামায়াত-শিবিরের ৩০-৪০ জন কর্মী মোটরসাইকেলে এসে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।জামায়াত কর্মী মিজানুর রহমানের দাবি তারা তাদের নেতার দোকানে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপির ১৫-২০ জন নেতাকর্মী এসে তাদের হুমকি দেয়। ঘটনার ভিডিও করতে গেলে বিএনপি সমর্থকরা হামলা শুরু করেন।

​খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

​নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস জানান, “ফেসবুক স্ট্যাটাসে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ থেকেই মূলত এই উত্তেজনার সৃষ্টি। আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি এবং বর্তমানে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।”

নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত জানান, সংঘাতের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com