মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

লালমনিরহাটে নির্বাচনি প্রচারণা নিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষ

  • আপডেট সময় রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮.৫৫ পিএম
  • ৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারী কর্মীদের প্রচার-প্রচারণাকে কেন্দ্র করে লালমনিরহাটের হাতিবান্ধায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেডিকেল মোড়ের কসাইটারী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদেরকে বহিরাগত বললে বিতর্ক শুরু হয়। বিতর্কের একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

এদিকে, সংঘর্ষ ঘিরে ওই এলাকায় ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার, পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।পুলিশের পাশাপাশি কঠোর অবস্থান নিয়েছে র‍্যাব, বিজিবি সদস্যরা।

জানতে চাইলে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় ইটপাটকেল নিক্ষেপ ও বেশ কয়েকটি মটরসাইকেল ভাঙচুর হয়।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে রয়েছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com