শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে একদিনে সর্বাধিক সংখ্যক লোক কভিডে সংক্রমিত

  • আপডেট সময় শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১, ১২.২৩ এএম
  • ১৯৩ বার পড়া হয়েছে

ভারত জানিয়েছে, আজ এক দিনেই সে দেশে ৩,১৪,৮৩৫ জন নতুন করে কভিড ১৯ এ সংক্রমিত হয়েছেন। গত এক বছরে যে কোন দেশের এক দিনের সংক্রমণের এটিই হচ্ছে সর্বাধিক সংখ্যা। জন্স হপকিন্স করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্য অনুযায়ী এক দিনের সংক্রমণের হিসেবে ভারতের পরই যুক্তরাষ্ট্রের স্থান। এখানে ২রা জানুয়ারি সংক্রমিতের সংখ্যা ছিল ৩,০০,৩১০।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত এখন করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মোকাবিলা করছে। সে দেশের স্বাস্থ্য পরিচর্যা ব্যবস্থা প্রায় ভেঙ্গে পড়েছে, হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই এবং অক্সিজেন সিলিন্ডারের মারাত্মক অভাব রয়েছে। অক্সিজেনের অভাব এতটাই মারাত্মক যে রাজধানী দিল্লির হাই কোর্ট সরকারকে অক্সিজেনের ব্যবহার শিল্প ক্ষেত্র থেকে হাসপাতালে নিয়ে আসতে বলছে। নতুন দিল্লির হাসপাতালের একটি আবেদনের জবাবে বিচারকরা বলেন অক্সিজেন, “ ভিক্ষা করুন, ধার করুন কিংবা চুরি করুন”। এই নিয়ে এক নাগাড়ে অষ্টম দিন ভারতে করোনাভাইরাসের প্রতিদিনের সংক্রমণের সংখ্যা দু লক্ষের বেশি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছেন,  বৃহস্পতিবার সেখানে ২,১০৪ জন মারা গেছেন এবং সেখানে করোনায় এ পর্যন্ত মোট প্রাণহানির সংখ্যা ১,৮৪,৬৫৭ জন। রাজনৈতিক সমাবেশ এবং বার্ষিক একটি হিন্দু ধর্মীয় অনুষ্ঠানের অনুমতি দেওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছেন। এ সব অনুষ্ঠানে বিপুল জনসমাগম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com