সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় পাচঁ কোটি টাকার মাদকদ্রব্যে উদ্ধার, গ্রেফতার-১ হাজার ১২ জন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১, ১১.৩২ পিএম
  • ২৩২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা প্রতিনিধি) // “একটি গ্রাম, একটি দেশ মাদকমুক্ত বাংলাদেশে” ওই শ্লোগানকে সামনে রেখে কুমিল্লা জেলা পুলিশ জেলার ১৭ টি উপজেলায় বিগত সাড়ে তিন মাসের পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যে ও গ্রেফতারকৃত আসামীদের তথ্য সংখ্যা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। সংবাদ সম্মেলনে বলা হয় মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্যে পাচঁ কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৯শ টাকা এবং বিভিন্ন মাদকদ্রব্যেসহ গ্রেফতারকৃত আসামী সংখ্যা এক হাজার ১২ জন। ওই বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ। বৃহস্পতিবার বেলা ১১ টায় জেলা পুলিশ সুপার কার্যালয়ে পুলিশ সুপার ফারুক আহমেদ সাংবাদিক সম্মেলন করে ওই বিষয় টি নিশ্চিত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন- গত- ২ জানুয়ারী ২০২১ইং তারিখ হতে ২১ এপ্রিল পর্যন্ত পুলিশের অভিযানে ২ হাজার ১০ কেজী গাঁজা ৫৯ হাজার ৯৬৮ পিচ ইয়াবা,৭ হাজার ৫ শ ৯২ বোতল ফেনসিডিল,৩৬৬ লিটার দেশীমদসহ বিভিন্ন মাদকদ্রব্যে কুমিল্লা জেলা পুলিশ উদ্ধার করেন। মাদকদ্রব্যে র্নিমূলে পুলিশের ওই অভিযান সব সময় অব্যাহত থাকবে বলে তিনি জানান। ওই সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন অর্থ) আজিমুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার আহাম্মদ মিয়াজি, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আফজাল হোসেন,অতিরিক্ত পুলিশ সুপার( সদর সার্কেল) সোহান সরকারসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com