শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আইএসে ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ৯.১৯ পিএম
  • ২০০ বার পড়া হয়েছে

সিরিয়ার ইসলামিক স্টেটের (আইএসে) ঘাঁটি লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে রাশিয়ান সেনাবাহিনী। দেশটির পূর্বাঞ্চলে অবস্থিত আইএসের ঘাঁটিতে বিমান হামলা করে ২০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে রুশ সেনাবাহিনী।

রুশ সেনাবাহিনীর রিকনসিলিয়েশন সেন্টারের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলেকজান্দার কারপভ বলছেন, গতকাল সোমবার (১৯ এপ্রিল) সিরিয়ার পালমিরা শহরের পূর্বাঞ্চলে দুটি ঘাঁটি লক্ষ্য করে রুশ যুদ্ধবিমান এই হামলা চালিয়েছে।

একটি বিবৃতিতে কারপভ জানান, এই ঘটনায় ২০০ জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি, জঙ্গিদের ব্যবহৃত ২৪টি যান ও ৫০০ কেজি গোলাবারুদ ও বিস্ফোরক ধ্বংস করা হয়েছে। সিরিয়াজুড়ে বিভিন্ন জঙ্গি হামলার ছক আঁটা হতো এই ঘাঁটি থেকে।

২০১৫ সাল থেকে সিরিয়ায় সামরিক উপস্থিতি রয়েছে রাশিয়ার। মূলত রাশিয়ার এই ভূমিকার কারণেই দীর্ঘ ১০ বছরের সংঘাতের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশের বেশিরভাগ অংশে কর্তৃত্ব ফিরে পেয়েছেন। সূত্রঃ আরব নিউজ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com