শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতে করোনার অনেক বেশি শক্তিশালী, আরও অনেক বেশি মারাত্মক

  • আপডেট সময় মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১, ২.৪০ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

ভারতে করোনার  ভয়াবহতা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সংবাদ মাধ্যমের পাতায় ছবি দেখে কেঁপে উঠছে বুক। দ্বিতীয় ঢেউয়ে আরও অনেক বেশি শক্তিশালী করোনা, আরও অনেক বেশি মারাত্মক। বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেকদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন আড়াই লাখেরও বেশি মানুষ।

হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব…বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে।

চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি ।প্রত্যেকদিন দেশে আড়াই লাখের উপর সংক্রমিত হচ্ছেন। অতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এই সংখ্যাটা । শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও অনেক বেশি। একের পরএক জ্বলন্ত শ্মশানের ছবি উঠে আসছে সামনে। দেখে ভয়ে কেঁপে উঠছে মানুষের হৃদয়। ভ্যাকসিনের যোগান বাড়ন্ত, হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন।

অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হচ্ছে। এ বার অতি দ্রুত প্রতিটি রাজ্যে অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। এই সঙ্কটজনক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত অবশ্যই প্রশংসার দাবি রাখে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com