সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁর রাণীনগরে ড্রাম থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৯ এপ্রিল, ২০২১, ৮.১৮ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে ড্রাম থেকে অজ্ঞাত (৩০) যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মিরাট ইউনিয়নের মেরিয়া গ্রামের একটি পুকুরে প্লাস্টিকের ড্রামের ভিতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায়, এদিন সকালে ঐ পুকুরে একটি ভাসমান ড্রাম দেখতে পায় লোকজন।

এক সময় ড্রামের ভিতরে পা বের হওয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে পুকুরের মধ্যে ভাসমান প্লাস্টিকের ঐ ড্রাম থেকে মরদেহ উদ্ধার করে।

রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, অজ্ঞাত এই লাশের মাথাসহ শরীরের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া কোমড়ে রশি বাধা ছিল। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, হয়তো অন্য কোথাও তাকে হত্যা করে ড্রামে ভরে এখানে ফেলে রেখে গেছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com