সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

শ্রমিক হত্যার মোড় ঘোরাতে মামুনুল নাটক : মোমিন মেহেদী

  • আপডেট সময় রবিবার, ১৮ এপ্রিল, ২০২১, ৯.১৩ পিএম
  • ২২৩ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবি চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাঁশখালীতে ৫ জন শ্রমিক হত্যার মোড় ঘোরাতে মামুনুল নাটক সাজানো হয়েছে। এসব বাদ দিয়ে করোনা পরিস্থিতিতে জনগনের খাদ্য-বস্ত্র-বাসস্থান-চিকিৎসা-শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করুন।

তা না হলে লকডাউন ভেঙ্গে গণভবনে গিয়ে আমজনতা আবাস গড়বে। ১৮ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত প্রতিবাদ ও প্রদীপপ্রজ্জ্বলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সদস্য জোবায়ের মাতুব্বর, কন্ঠশিল্পী মো. শরীফ প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা আরো বলেন, নির্মম মহামারিতে শ্রমিকের বুকে চালানোর মত জঘণ্য কাজটি কারা করেছে? কেন করেছে? তার সুষ্ঠু তদন্ত নতুন প্রজন্মের প্রতিনিধিরা চায়। রমজান মাসে শ্রমিকদের জন্য খাদ্য-বাসস্থান নিশ্চিত না করে উল্টো জীবনরোধের এই লকডাউন না দিয়ে পরিকল্পিতভাবে বাংলাদেশের মাটি ও মানুষের জন্য সরকারকে এখনই কার্যত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

একই সাথে নিহত শ্রমিকদের পরিবারকে কমপক্ষে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার দাবি জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com