শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্রান্সে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা ১০০,০০০ ছাড়িয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ২.২০ পিএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

ফ্রান্সে কোভিড-১৯ রোগে মৃত্যুর সংখ্যা বেড়ে বৃহস্পতিবার এক লাখ ছাড়িয়ে গেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আরো ৩শ’ জন প্রাণ হারানোয় এ সংখ্যা এক লাখ অতিক্রম করলো। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ একথা জানিয়েছে।
খবরে বলা হয়, মাত্র এক দিন আগে বুধবার মহামারীর শুরু থেকে মৃতের সংখ্যা বেড়ে ৯৯ হাজার ৮০৫ জনে দাঁড়িয়েছিল।


যুক্তরাজ্য ও ইতালির পর করোনাভাইরাসে মৃতের সংখ্যা এক লাখের মাইলফলক অতিক্রম করা ইউরোপে তৃতীয় দেশ হচ্ছে ফ্রান্স।
মহামারী করোনাভাইরাসে মৃত্যুর দিক থেকে যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত একটি দেশ। দেশটিতে এ পর্যন্ত কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ লাখ ছাড়িয়ে গেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে ব্রাজিল।
বর্তমানে ফ্রান্স কনোনাভাইরাস সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলা করছে।

দেশটিতে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রোগির সংখ্যা পাঁচ হাজার ৯০০ ছাড়িয়ে গেছে। ২০২০ সালের বসন্তের পর থেকে এ সংখ্যা সর্বোচ্চ।

খবর এএফপি’র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com