শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ফ্রান্স তার নাগরিকদের কে সাময়িক ভাবে পাকিস্তান ত্যাগের পরামর্শ দিয়েছে

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৮.৪৮ এএম
  • ৮৬৯ বার পড়া হয়েছে

ফ্রান্স তার নাগরিক এবং কোম্পানিগুলোকে সাময়িক ভাবে পাকিস্তান ত্যাগের পরামর্শ দিয়েছে। তারা দক্ষিণ এশিয়ার ঐ দেশটিতে ফরাসি স্বার্থের বিরুদ্ধে মারাত্মক হুমকির কথা বলেছে। ফ্রান্সে ইসলাম বিরোধী ব্যঙ্গ চিত্র প্রকাশকে কেন্দ্র করে ইসলামাবাদে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে উগ্রবাদী ইসলামি দল তেহরিক-এ-লাব্বায়েক (টি এল পি)‘এর সক্রিয়বাদীরা চলতি সপ্তাহে প্রায় গোটা দেশ জুড়ে সহিংস প্রতিবাদ-বিক্ষোভ শুরু করার পর এই নির্দেশ দেওয়া হলো।

ফ্রান্সের দূতাবাস পাকিস্তানে বসবাসরত প্রায় ৫০০ জন ফরাসি নাগরিককে পাঠানো ইমেইলে লিখেছে, “পাকিস্তানে ফরাসি স্বর্থের বিরুদ্ধে গুরুতর হুমকির কারণে ফরাসি নাগরিক ও ফরাসি কোম্পানিগুলোকে সাময়িক ভাবে এ দেশ ত্যাগ করতে পরামর্শ দেওয়া হচ্ছে”। তাতে বলা হয়, বর্তমান বানিজ্যিক বিমানে করেই তাঁরা পাকিস্তান ত্যাগ করতে পারবেন।

পাকিস্তানের তাৎক্ষণিক কোন প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে পাকিস্তানের কর্মকর্তারা গতকাল বুধবার জানান যে, টি এল পি’র সমর্থক এবং পুলিশের মধ্যে তিন দিনের সংঘাতে দুজন আইন প্রয়োগকারী ব্যক্তি নিহত হন এবং বহ বিক্ষোভকারীসহ প্রায় ৬০০ ব্যক্তি আহত হয়েছেন।

পুলিশের বিরুদ্ধে এই অপ্রত্যাশিত হামলার পর পাকিস্তান সরকার সে দেশের সন্ত্রাসবাদ বিরোধী আইনের আওতায় টি এল পি’কে একটি নিষিদ্ধ সংগঠন বলে ঘোষণা করে। সংগঠনটির নেতা সা’দ রিজভিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com