শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রে ১০ জন রুশ কুটনীতিককে বহিস্কার, নতুন দফা নিষেধাজ্ঞা আরোপ

  • আপডেট সময় শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১, ৮.৪১ এএম
  • ১৯৬ বার পড়া হয়েছে

বাইডেন প্রশাসন  বৃহস্পতিবার ১০ জন রুশ কুটনীতিককে বহিস্কার এবং প্রায় তিন ডজন কোম্পানি ও মানুষের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ এবং কেন্দ্রীয় দপ্তরগুলোতে হস্তক্ষেপের জন্য প্রশাসন ক্রেমলিনকে দায়ী করছে।

গতবছর টেক্সাস কেন্দ্রিক একটি সফটওয়েয়ার ব্যবস্থাপনা কোম্পানি সোলার উইন্ডস’ এ সাইবার নিরাপত্তা যে ব্যাপক ভাবে লংঘিত হয়েছে তা ছিল রাশিয়ার তরফ থেকে গোপন সংবাদ সংগ্রহেরই একটি অংশ। মনে করা হচ্ছে ঐ হ্যাকিং প্রক্রিয়ায় রুশ হ্যাকাররা যুক্তরাষ্ট্রের অন্তত ন’টি দপ্তরকে তাদের নাগালের মধ্যে নিয়ে এসেছিল। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা মনে করেন, এ ছিল গোপন তথ্য সংগ্রহের প্রচেষ্টা।

তা ছাড়া গত মাসেই যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এই অভিযোগ আনেন যে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ডনাল্ড ট্রাম্পকে পুননির্বাচিত হবার তাঁর ব্যর্থ প্রচেষ্টায় প্রভাব বিস্তারকারি তৎপরতাকে অনুমতি দিয়েছিলেন। তবে এমন কোন প্রমাণ নেই যে রাশিয়া কিংবা অন্য কেউ এই নির্বাচনের ফলাফলে কোন পরিবর্তন আনতে পেরেছিল।

আজ যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সাইবার অপরাধে সংযুক্ত ৬ টি রুশ কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ এবং গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপ ও অপ-তথ্য ছড়ানোর অভিযোগে ৩২ ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা জারি। হোয়াইট হাউজ বলছে যে, ১০ জন কুটনীতিককে বহিস্কার করা হয়েছে তাদের মধ্যে রয়েছে রাশিয়ার গোয়েন্দা বিভাগের কর্মকর্তারাও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com