বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঈদ আনন্দ ভাগাভাগি করলেন এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) চট্টগ্রামে অবৈধ উচ্ছেদ অভিযানে মাদক উদ্ধার, আটক ১ মধ্যম মাদার্শা শান্তিনিকেতন বৌদ্ধ বিহারে মহাথের বরণ উৎসব সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা: চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধন ঠাকুরগাঁওয়ে ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লীর দায়িত্ব পালনে বাধা ও ষড়যন্ত্রের অভিযোগে সংবাদ সম্মেলন রাজধানীর ৭৫ নং ওয়ার্ডে সড়ক দখল করে মার্কেট নির্মাণ চরম ভোগান্তিতে এলাকাবাসী সরকার অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না : প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ দেশে হামে একদিনে ৫ শিশুর মৃত্য জাতীয় সংসদে শীর্ষ ২০ ঋণখেলাপির তালিকা প্রকাশ চৈত্র সংক্রান্তিতে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণা

আফগানিস্তানে যুদ্ধ বন্ধের ঘোষণা দিলেন জো বাইডেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৩.২২ পিএম
  • ৬৭৮ বার পড়া হয়েছে

আগামী ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার ২০তম বার্ষিকীর আগেই আফগানিস্তান থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন মার্কিন  প্রেসিডেন্ট জো বাইডেন। এই ঘোষণার মধ্যদিয়ে মার্কিন ইতিহাসের অন্যতম দীর্ঘ যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে। সেইসাথে আফগানিস্তানকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার কথা বললেও যে কোনো আক্রমণ প্রতিহতের ঘোষণা দিয়ে তালেবানকে সতর্ক করেছেন তিনি।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার জেরে হোয়াইট হাউজের যে কক্ষ থেকে বিমান হামলার ঘোষণা দেয়া হয়। ২০ বছর পর ঠিক সেই একই জায়গা থেকে আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধের অবসানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জঙ্গিগোষ্ঠী আল কায়েদার হামলার পর আফগানিস্তানে শান্তি ফেরাতে এখনো দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মার্কিন সেনা অবস্থান করছেন। তাদেরকে এ বছর হামলার ২০ বছর পূর্তির আগেই দেশে ফিরিয়ে নেওয়ার কথা জানান বাইডেন। তবে আফগানিস্তানকে সামরিকভাবে না হলেও অন্য সবভাবে সহযোগিতা দিয়ে যাওয়ার অঙ্গীকার করেন তিনি।

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করা হলেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। একইসঙ্গে যে কোনো হামলার ব্যাপারে তালেবানকেও সতর্ক করেন তিনি।

চীন ও রাশিয়ার সঙ্গে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় মার্কিন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন জো বাইডেন। ঐতিহাসিক এ ঘোষণার পরপরই আরলিংটনের জাতীয় স্মৃতিসৌধে সম্প্রতি বিভিন্ন সময়ে নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

এদিকে সেনা প্রত্যাহারের বিষয়ে শান্তি আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে আফগান সরকার। নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় আফগানিস্তান বর্তমানে প্রস্তুত বলে জানান দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com