সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে : সেতুমন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ২.২৭ পিএম
  • ৮৯১ বার পড়া হয়েছে

বিএনপি তাদের ব্যর্থ রাজনীতি ঢাকতে জনগণ ও পুলিশকে প্রতিপক্ষ হিসেবে বেছে নিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিএনপিকে অহেতুক সরকার বিরোধীতার নামে করোনা সংকটে রাজনৈতিক অপপ্রচার বন্ধ রাখার আহবান জানিয়ে তিনি বলেন, ‘বিএনপিই জনগনকে তাদের প্রতিপক্ষ বানিয়ে প্রতিশোধ নিচ্ছে। তাদেরকে জনগণ ভোট দেয় না বলে সহিংসতা করে এখন জনগণের জানমালের ক্ষতি করছে।’
সেতুমন্ত্রী আজ বৃহষ্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
২৬ মার্চ বিএনপি’র উসকানিতে হেফাজতে ইসলাম যে তান্ডব চালিয়েছিল, তার ১৮ দিন পরে বিএনপি বলছে ২৬ মার্চ সহিংসতার ঘটনা পরিকল্পিত, এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও তাই মনে করেন।
তিনি বলেন, সেদিনের এবং পরবর্তী ঘটনাবলী দেশকে অস্থিতিশীল করার এক গভীর চক্রান্ত ছিল এবং তা ছিল পরিকল্পিত।
ওবায়দুল কাদের বলেন, এ পরিকল্পনায় স্বাধীনতা বিরোধী অপশক্তিকে উসকানি দিয়েছে বিএনপি এবং এ তান্ডবলীলা বিএনপি ও তার দোসরদের পূর্বপরিকল্পিত।

 

বিএনপি হঠাৎ গত মঙ্গলবার উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর হাস্যকর অপচেষ্টা করেছে।
তিনি বলেন, এদেশের রাজনীতিতে কে কাকে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে তা এখন দিবালোকের মতো স্পষ্ট। শাক দিয়ে মাছ ঢেকে কোন লাভ নেই কারণ জনগণের কাছে সবকিছুই আজ স্পষ্ট।
বিএনপি’র ডাবল স্ট্যান্ডার্ড নীতি সম্পর্কে এদেশের জনগণ ভালো করেই জানে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা বলেছে কেউ লকডাউন মানছে না, কার্যকর হচ্ছে না, অথচ এখন সরকার সর্বাত্মক লকডাউন দেওয়ার পর বলছে সরকার লকডাউনের নামে শাটডাউন দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছে।
বিএনপি’র দ্বিচারিতা রাজনীতির মাঠ থেকে তাদেরকে জনগণ দুরে সরিয়ে দিচ্ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি’র নীতি হচ্ছে সরকার যা করবে, ভালো মন্দ যাচাই না করে তার বিরুদ্ধে বলতে হবে এবং তারা তোতাপাখির মত তাই করে যাচ্ছে। বিএনপি’র সুবিধাবাদী রাজনৈতিক চরিত্র অনেক আগেই জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে, তাই তারা রাজনীতিতে দিন দিন অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে।
করোনা সংকটে রাজনৈতিকভাবে কাউকে আক্রমণ করার চিন্তা নেই এবং পারস্পরিক দোষারোপ করোনা সংকটকে আরে ভয়াবহ করে তুলবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এ দোষারোপের রাজনীতি থেকে এ মূহুর্তে বের হয়ে আসতে হবে।
করোনা নিয়ে এখন কারো রাজনীতি করা সমীচীন নয় জানিয়ে তিনি বলেন, বিএনপি আসলে কিছু কিছু উদ্ভট অভিযোগ করে, তার জবাব আওয়ামী লীগকে দিতে হয়। বিএনপি যদি আজ এই মহামারির সময়ে প্ল্যান গেমের রাজনীতি থেকে নিজেদের বিরত রাখে সেটাই জনগণের জন্য শুভ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com