সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গাজীপুর কোনাবাড়ী এলাকায় বাস ও ট্রাকের সংঘর্ষে ৩ জন নিহত দেশে আগামী তিন মাসের পেট্রোল ও অকটেনের মজুত রয়েছে : অনিন্দ্য ইসলাম অমিত বৈশাখে অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা স্থায়ীভাবে বন্ধে হাইকোর্টে রিট পিটিশন দায়ের শপিং মল ও দোকানপাট খোলা রাখার সময়সীমা পুননির্ধারণ সন্ধ্যা ৭টা পর্যন্ত মার্কিন দুটি বিমান ও ২টি হেলিকপ্টার ভূপাতিতের দাবি ইরানের বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক থাকছেন মিরাজ ও লিটন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এলাকার ওপর দিয়ে উড়তে থাকা ড্রোন জব্দ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৪ ঘন্টায় ৪২,৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় একযোগে হাম-রুবেলা প্রতিরোধে সরকারের জরুরি টিকাদান কর্মসূচি শুরু দ্রুত হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স সম্পন্ন করার নির্দেশনা বিমান মন্ত্রী

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ১৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৪.১৮ এএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় ৫ লাখ ৬৭ হাজারের বেশি মানুষ মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এনিয়ে সারাবিশ্বে সংক্রমণের সংখ্যা ১৩ কোটি ৬২ লাখ ৯০ হাজার ছাড়িয়ে গেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার তাদের প্রাত্যহিক বুলেটিনে এ তথ্য জানিয়েছে।
খবরে বলা হয়, ১৩ এপ্রিল মস্কো সময় ১৭:১৩ টা পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১৩ কোটি ৬২ লাখ ৯১ হাজার ১২৮ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ২৯ লাখ ৪১ হাজার ১২৮ জনে দাঁড়ালো। এদিকে গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে ৫ লাখ ৬৭ হাজার ৮৪৯ জন আক্রান্ত হয়েছে এবং ৯ হাজার ৫২১ জন মারা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সরকারিভাবে নিশ্চিত করা উপাত্তের উপর ভিত্তি করে ডব্লিউএইচও এ পরিসংখ্যান তৈরি করে।
পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বব্যাপী প্রাত্যহিক মোট আক্রান্তের ৩০ শতাংশেরও বেশি (১৭৫,৬১৪ জন) দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে আক্রান্ত হয়েছে। এরপরের অবস্থানে থাকা ইউরোপের দেশগুলোতে এক লাখ ৫৯ হাজার ১৬৩ জন এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এক লাখ ৫৩ হাজার ৫৭৩ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।খবর তাসের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com