শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ইউরোপীয় ইউনিয়ন, ফাইজার-বাইওএনটেকের কাছ থেকে ৫ কোটি ডোজ টীকার জন্য চুক্তি করেছে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৪.০৫ এএম
  • ২৩৮ বার পড়া হয়েছে

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ঊরসুলা ভন দে লেয়েন আজ ঘোষণা করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন, ফাইজার-বাইওএনটেকের কাছ থেকে আরও ৫ কোটি ডোজ টীকা পাবার জন্য চুক্তি করেছে যা সামনের মাসগুলোতে সরবরাহ করা হবে। ব্রাসেলস এ সংবাদদাতাদের ভন দের লেয়েন বলেন যে এই চুক্তির অর্থ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন মোট ২৫ কোটি ডোজ পেয়ে যাবে। তিনি বলেন এই সহযোগীদের সঙ্গে তৃতীয় একটি চুক্তি সম্পাদনের জন্য ইউরোপীয় ইউনিয়ন কথাবার্তা বলছে যার ফলে ২০২২ এবং ২০২৩ সালে ১৮০ কোটি ডোজ পাওয়া যাবে।

তিনি বলেন এই চুক্তির ফলে টীকা উত্পাদনের বিষয়টিই কেবল নয় বরঞ্চ এর উপাদানগুলোও এতে অন্তর্ভুক্ত থাকবে। যার সব কিছুর মূল স্থান হবে ইউরোপীয় ইউনিয়ন । ভন দের লেয়েন বলেন ইউরোপীয় ইউনিয়নের ২৭ টি দেশে এরই মধ্যে ১০ কোটি ডোজ টীকা দেয়া হয়েছে তবে তিনি বলেন অ্যাস্ট্রাজেনেকা এবং এ সপ্তায় আবার জনসন এন্ড জনসন টীকা নিয়ে যে সমস্যার কথা উঠেছে এ রকম বিভিন্ন কারণে টীকা দানের নির্ধারিত পরিকল্পনা ব্যাহত হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com