শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আফগানিস্তানে সৈন্য রাখার কোন যুক্তি নেই

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১, ৪.০১ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

প্রেসিডেন্ট জো বাইডেন  আমেরিকানদের উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন যে যুক্তরাষ্ট্র ১১ ই সেপ্টম্বর নাগাদ আফগানিস্তান থেকে তার সব সৈন্য প্রত্যাহার করে নিচ্ছে কারণ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও পেন্টাগন আক্রমণের দু দশক পরেও সেখানে থাকার কোন যৌক্তিকতা নেই।

হোয়াইট হাউজ তাঁর ভাষণের যে উদ্ধৃতি প্রকাশ করেছে সেখানে বাইডেন বলছেন, ” আমরা আফগানিস্তানে গিয়েছিলাম কারণ ২০ বছর আগে ভয়াবহ হামলা চালানো হয়েছিল কিন্তু সেটা কোন যুক্তি হতে পারে না যে আমরা এই ২০২১ সালেও সেখানে কেন থাকব।

বাইডেন বলেন, “আমরা আফগানিস্তানে আমাদের উপস্থিতির সময় বৃদ্ধি কিংবা উপস্থিতিকে সম্প্রসারিত করতে পারি না এই আশায় যে আমাদের সৈন্য প্রত্যাহারের জন্য একটা আদর্শ সময় আসবে”।

যুক্তরাষ্ট্রের এই নেতা বলছেন তিনি হচ্ছেন চতুর্থ প্রেসিডেন্ট যিনি আফগানিস্তানে আমেরিকান সৈন্যের উপস্থিতি তদারকি করছেন এবং সংকল্প প্রকাশ করেন যে তিনি এই দায়িত্ব আর পঞ্চম প্রেসিডেন্টের কাছে চাপিয়ে দেবেন না।

তিনি আরও বলেন, “আমাদের মিত্র এবং সহযোগীদের সঙ্গে, আমাদের সামরিক নেতাদের সঙ্গে, পেশাজীবি গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে, কংগ্রেস এবং ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের সঙ্গে নিবিড় সলাপরামর্শের পরে, আমি এই উপসংহারে পৌঁছেছি যে এখনই সময় আমেরিকার এই দীর্ঘতম যুদ্ধের অবসান ঘটানোর। তবে তিনি বলেন যুক্তরাষ্ট্র কুটনৈতিক ও মানবিক কর্মকান্ডে আফগানিস্তানে কাজ করে যাবে এবং কাবুল সরকারকে সহায়তা প্রদান অব্যাহত রাখবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com