সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

নওগাঁয় সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে

  • আপডেট সময় বুধবার, ১৪ এপ্রিল, ২০২১, ৩.৫৬ পিএম
  • ২১৫ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় করোনা প্রতিরোধে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন পালিত হচ্ছে। বুধবার সকাল থেকে জেলা শহরের লকডাউনের আওতাভুক্ত সকল দোকান পাট বন্ধ রয়েছে। আন্তঃরুটসমূহে কোন ভারী যানবাহন চলছেনা। শহরের বিভিন্ন সড়কে দু’একটি রিক্সা ও মোটরসাইকেল ছাড়া কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। জেলা শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ন মোড় সমুহে কড়া পুলিশী প্রহড়া পরিলক্ষিত হয়েছে। যে দু’একটি যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলা ফেরা করার চেষ্টা করছে তাদের কঠোরভাবে প্রতিহত করা হচ্ছে। এসব যানবাহনের গদি খুলে নেয়া হচ্ছে এবং এ সময় বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ বলেছেন সম্প্রতি করোনার প্রাদুর্ভাব হঠাৎ করে বেড়ে গেছে। সরকার তা প্রতিরোধে যথাযথ প্রয়োজনয়ি পদক্ষেপের অংশ হিসেবে এই লকডাউন ঘোষনা করেছে।

 

তিনি সকলকে অন্ততঃপক্ষে নিজেদের সুরক্ষার স্বার্থে লকডাউন মেনে চলার আহবান জানান। পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম জানিয়েছেন দেশকে করেনার হাত থেকে রক্ষার স্বার্থে সরকারের নির্দেশে সারাদেশে লকডাউন চলছে। যে কোন ভাবেই হোক সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়ন করতে পুলিশ বাহিনী সদা সচেষ্ট রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com