শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একই পরিবারের ৬ বাংলাদেশির মরদেহ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ এপ্রিল, ২০২১, ১০.১৯ এএম
  • ২৯০ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের উপকণ্ঠে একটি বাড়ি থেকে একই পরিবারের ছয় বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় সোমবার তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। সংবাদমাধ্যম দি ইন্ডিপেনডেন্ট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।ওই পরিবারের সদস্যদের বিস্তারিত পরিচয় সম্পর্কে স্থানীয় পুলিশের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। তবে পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে দুই ভাই, এক বোন, তাঁদের মা-বাবা ও দাদি রয়েছেন। তাঁদের মধ্যে সবচেয়ে কনিষ্ঠজনের বয়স ১৯।

স্থানীয় পুলিশ জানায়, এখন পর্যন্ত নিহতের ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, নিহত দুই ভাই এই ঘটনার নেপথ্যে ছিলেন।পুলিশ সার্জেন্ট জন ফেল্টি বলছেন, ‘ধারণা করা হচ্ছে তাঁরা গুলিতে নিহত হয়েছেন। মনে হচ্ছে, দুই ভাই আত্মহত্যা করেছেন এবং এর আগে পরিবারের সদস্যদের হত্যা করেছেন।পুলিশ আরও জানায়, ওই পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি পুলিশকে জানিয়েছিলেন, পরিবারটির কোনো সদস্য আত্মহত্যা করেছেন। এরপর পুলিশ ওই বাড়িতে যায়।পুলিশের বরাত দিয়ে এনবিসি নিউজ জানায়, নিহত ব্যক্তিরা বাংলাদেশি অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে এসেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com