মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গাইবান্ধায় কালবৈশাখীর তান্ডবে লন্ডভন্ড

  • আপডেট সময় সোমবার, ৫ এপ্রিল, ২০২১, ৫.১৩ পিএম
  • ২০৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু, গাইবান্ধাঃ
বৃষ্টিহীন কালবৈশাখীর তান্ডবে গাইবান্ধার বিভিন্ন এলাকায় গাছপালা ঘরবাড়ির উপর উপড়ে পড়েছে। এরই মধ্যে পলাশবাড়ীর ঢোলভাঙা এলাকায় উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়ে জাহানারা (৫০), আব্দুল গোফ্ফার ফুলছড়ির কাতলামারি গ্রামের কিটুলের স্ত্রী শিউলি বেগম (২৫), নলডাঙ্গার পার্শ্ববর্তী এলাকার ধোপাডাঙ্গার দো আরা নামক স্থানে সোলেমান মিস্ত্রিরর স্ত্রী আমেনা (৪০) ও বাতাসে আতংক গ্রস্থ হয়ে দামোদুরপুর ইউনিয়নের ভাঙ্গামোর গ্রামের মৃতঃ দুলা মেম্বরের পুত্র সেলিম মিয়া মৃতঃবরণ করেন। গাইবান্ধায় প্রায় ঘন্টাব্যাপী কালবৈশাখী ঝড়ে নিহতের সংখ্যা  দশ ।

এছাড়া ভিভিন্ন স্হানে কয়েক ব্যাক্তির আহত হওয়ার খবর পাওয়াগেছে।ক্ষতি হয়েছে উঠতি ইরি-বোরো ধানের। ভেঙ্গে পড়েছে স্কুল,কলেজ, গাছপালা ও বসত বাড়ি দোকান পাটের।
এছাড়া গাইবান্ধা জেলা শহরের দোকানপাট ঘড়ের ছাউনি উড়ে নিয়ে গেছে বাতাস। বিভিন্ন এলাকা হতে একের পর এক ক্ষয়ক্ষতির খবর স্থানীয় সূত্রে পাওয়া যাচ্ছে।
উল্লেখ্য রবিবার (৪-এপ্রিল) বিকাল ২ঃ৫৫ মিনিট হতে প্রবল বেগে এ বাতাস বইতে শুরু করে।

গাইবান্ধা জেলা শহরসহ পাশ্ববর্তী উপজেলা গুলোতে এ বাতাস প্রবাহিত হয়। এর আগে গাইবান্ধার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়,পরে বাতাস বইতে শুরু করে। এ বাতাসে ব্যাপক ধূলা উড়তে দেখা যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com