শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিশ্বব্যাপী করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে

  • আপডেট সময় শনিবার, ৩ এপ্রিল, ২০২১, ১.৩৫ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১৩ কোটি ছাড়িয়ে গেছে। সেইসঙ্গে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৮ লাখ ৩৬ হাজার। আজ শনিবার সকাল ১০টার দিকে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ২৮ লাখ ৩৬ হাজার ৯৬১ জনে। এ ছাড়া করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ কোটি এক লাখ ৪৪ হাজার ১৭৯ জনে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত তিন কোটি পাঁচ লাখ ৩৯ হাজার ৮৬৮ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ ছাড়া দেশটিতে করোনায় মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১৩৬ জনের।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনা শনাক্ত ও মৃত্যুর দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। দেশটিতে মোট শনাক্ত রোগী এক কোটি ২৮ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে তিন লাখ ২৫ হাজার ২৮৪ জনের।

পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত করোনা শনাক্তের সংখ্যায় তৃতীয় এবং মৃত্যুর সংখ্যায় চতুর্থ অবস্থানে রয়েছে। দেশটিতে মোট করোনা শনাক্ত এক কোটি ২৩ লাখ তিন হাজার ছাড়িয়েছে এবং মৃত্যু হয়েছে এক লাখ ৬৩ হাজার ৩৯৬ জনের।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে মহামারি ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com