শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিদেশি সৈন্য প্রত্যাহার করা হলে গৃহযুদ্ধের আশংকা প্রকাশ করেছে আফগানিস্তান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৬.৪৭ পিএম
  • ২২৯ বার পড়া হয়েছে

আফগান সরকার সতর্ক করে দিচ্ছে যে আফগান সরকার এবং তালিবানের মধ্যে কোন রকম শান্তি চুক্তি ছাড়াই যদি যুক্তরাষ্ট্র এবং নেটোবাহিনী সেখান থেকে সৈন্য সরিয়ে নেয় তা হলে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যেতে পারে। আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হামদুল্লাহ মোহিব বলছেন, কেউই চায় না তালিবান আবার ফিরে আসুক। তিনি বলেন , “ বিদেশি বাহিনী যদি কোন রকম শান্তি নিস্পক্তি ছাড়াই আফগানিস্তান থেকে বেরিয়ে আসে, তা হলে গৃহযুদ্ধের ঝুঁকি থেকে যায়। আর তালিবান যদি, আল্লাহ না করুন, আশা করে বিশৃঙ্খলার মধ্য দিয়ে তারা ক্ষমতা দখল করবে, তারা ভুল করবে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন পয়লা মে সময় সীমার মধ্যে যুক্তরাষ্ট্রের সৈন্য প্রত্যাহার সম্ভব না ও হতে পারে তবে তিনি এ ও বলেন তিনি এ কথা কল্পনাও করতে পারেন না যে আগামি বছরও যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তানে থাকবে।

আফগান বিষয়ক কোন কোন বিশ্লেষক বলছেন তাড়াহুড়ো করে যুক্তরাষ্ট্রের সৈন্য সরিয়ে নিলে সন্ত্রাসী গোষ্ঠিরা পুণর্গঠিত হবার একটা সুযোগ পেয়ে যাবে। তাঁরা বলছেন নেটো, যুক্তরাষ্ট্রের সেনেট এবং সাবেক জেনারেলরা সকলেই বলছেন যে যুক্তরাষ্ট্রের উচিত্ হবে না তাড়াহুড়ো করে সৈন্য প্রত্যাহার করা কারণ আফগানিস্তান আল ক্বায়দা এবং আই এস ‘এর জন্য সন্ত্রাসবাদের ঘাঁটি হয়ে উঠতে পারে। এটি যুক্তরাষ্ট্র এবং বিশেষত ইউরোপের জন্য অত্যন্ত বিপজ্জনক হবে। আফগানরা নিজেরাও সে দেশে সহিংস কর্মকান্ড বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com