সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

দেবীদ্বারে বিয়ের বাড়ির নাচ-গানকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত-২

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১, ৫.৪২ পিএম
  • ৮৩৪ বার পড়া হয়েছে
 এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার উপজেলার আব্দুল্লাপুর গ্রামে বিয়ের বাড়ির নাচ-গানকে কেন্দ্র করে বুধবার রাত সাড়ে বারোটায় দুই পক্ষের সংঘর্ষে ঘটনায় দুই জন নিহত। আহত হয়েছে কমপক্ষে ২০ জন। নিহতরা হলেন -আব্দুল্লাপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে সাইফুল ইসলাম(১৮) ও মুরাদনগর উপজেলার গুন্জর গ্রামের রেনু মিয়ার ছেলে রাহিম(২০)। ওই ঘটনায় বাকী গুরুতর আহতদের দুই জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় এবং আহতদের মধ্যে থেকে একজনের অবস্থা অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্স মোঃ আরিফুর রহমান। স্থানীয় সৃত্রে জানা যায় ওই গ্রামের ওমান প্রবাসী জাকির হোসেন’র মেয়ে নাজমা আক্তার’র সঙ্গে একই উপজেলার বুড়িরপার গ্রামের প্রবাসী হোসাইন মিয়ার সংঙ্গে ৯ মাস পূর্বে বিয়ে হয়। ওই বিয়ের অনুষ্ঠান ছিলো  বৃহ্সপ্রতিবার।
বুধবার রাতে কনের বাড়িতে পছন্দের নাচ-গানের আয়োজন নিয়ে স্থানীয় যুবকদের মাঝে বাকবিন্ডা শুরু হয়। ওই জের ধরে আব্দুল্লাপুর ইনসাফ মার্কেটের সামনে স্থানীয় যুবকদের সঙ্গে গুন্জর গ্রামের যুবকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে ওই ঘটনায় সাইফুল ও রাহিম মারা যান।
পুলিশ ঘটনা স্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন ও লাশ দুইটিকে উদ্ধার করে কমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়। বৃহ্সপ্রতিবার সাড়ে ১১ টায় ওসি আরিফুর রহমান জানান ওই বিষয়টি উদঘটনের তদন্ত চলছে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com