মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় গৃহবধুর মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১, ৮.৪২ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক গৃহবধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা সদরে টিএন্ডটি নামকস্থানে এ দূর্ঘটনা ঘটে। এতে  সারজিনা খাতুন (৩৬) নামে ওই গৃহবধু মারা যায়।
জানা গেছে, (৩০মার্চ) মঙ্গলবার দুপুরে জেলার মহাদেবপুর উপজেলার চকগোবিন্দ গ্রামের মহিদুল ইসলাম (৪৬) ও তার স্ত্রী সারজিনা কে নিয়ে মোটর সাইকেল যোগে ধামইরহাটের মঙ্গলবাড়ীতে আত্মীয় বাড়ী বেড়ানোর উদ্দেশ্যে রওনা দেয়। পথে ধামইরহাট-নওগাঁ সড়কের উপজেলা সদরের টিএন্ডটি মোড় নামক স্থানে একই দিকে যাওয়া একটি খালি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭৪৯৬) এর সাথে ধাক্কা লাগে।
এতে মোটরসাইকেলসহ সারজিনা খাতুনের কোমর থেকে পা পর্যন্ত ট্রাকের পিছনে চাকায় পৃষ্ট হয়। এলাকাবাসী সারজিনা ও তার স্বামী মহিদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মহিদুল ইসলাম গুরুত্বর জখম হয়ে চিকিৎসাধীন রয়েছে।
তাদের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। এদিকে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করে। ট্রাকের চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকার রুবেল হোসেন (৩৩) এবং চালকের সহকারী একই এলাকার মোরাবার হোসেন (১৮) কে আটক করে।
এ ব্যাপারে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো.আব্দুল মমিন বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ঘাতক ট্রাকের চালক ও চালকের সহকারিকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com