মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

ফুলবাড়ীতে জেলা ইজতেমার উদ্বোধন

  • আপডেট সময় সোমবার, ২৯ মার্চ, ২০২১, ৫.৫৩ পিএম
  • ২১৬ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী,ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে তিনদিনব্যাপী জেলা ইজতেমার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮মার্চ) দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলাধীন ভিমলপুর ঈদগাহমাঠে ইজতেমা প্যান্ডেলের খুঁটি স্থাপন ও মুনাজাতেরমাধ্যমে  উদ্বোধন করা হয়।
এসময় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কাকরাঈল মসজিদ থেকে আগতমুফতি জিয়া বিন কাশেম। আরও উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের দিনাজপুর জেলা আমীর মেহেরুল্লাহ, ফুলবাড়ী মারকাজের জিম্মাদার আফতাবউদ্দিন মাষ্টার সহ শতাধিক মুসল্লি।
সংক্ষিপ্ত  বক্তব্যে মুফতি জিয়া বিন কাশেম বলেন, আল্লাহররহমত রয়েছে ফুলবাড়ী উপজেলার উপর। দিনাজপুরের ১৩ উপজেলা থাকতেও টানা তিনবারের বার ফুলবাড়ীতে জেলা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফুলবাড়ী বাসিকে মদিনার আনসারদের ভূমিকাপালন করে দূর-দুরান্ত থেকে আগত মুসলিম ভাইদের সেবায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান। বক্তব্য শেষে ইজতেমা প্যান্ডেলের খুঁটি স্থাপন করেন ও দোয়া পরিচালনা করেন মুফতি জিয়া বিন কাশেম।

উল্লেখ্য, ইসলামের প্রচার-প্রসারের লক্ষ্যে দিল্লীর নিজামুদ্দিনের মতাদর্শে তাবলিগজামাত সারাদেশে জেলা ইজতেমা শুরু করে। দিনাজপুরের একমাত্র ফুলবাড়ী উপজেলাতে ২রা এপ্রিল,২০২১ থেকে তৃতীয় বারের মত তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তাবলিগজামাতের দ্বিতীয় বৃহত্তম এ ইজতেমা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com