শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

মিয়ানমারের নিরাপত্তা বাহিনী সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছে ১১৪ জনকে হত্যা

  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৭.২৯ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

সামরিক অভ্যুত্থানের পর গতকাল সবচেয়ে বড় হত্যাযজ্ঞ চালিয়েছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। শনিবার (২৭ মার্চ) সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি চালিয়ে অন্তত ১১৪ জনকে হত্যা করেছে তারা। স্থানীয় গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।

দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হ্লাইং দেশের মানুষকে ও গণতন্ত্র রক্ষায় লড়ে যাওয়ার ঘোষণা দেওয়ার পরই দেশটির নিরাপত্তা বাহিনীর গুলিতে এতো প্রাণহানি ঘটে। জান্তাবিরোধী গোষ্ঠী বিআরপিএইচের মুখপাত্র ডা. সাসা বলেন, আজকের দিনটি সশস্ত্র বাহিনীর জন্য লজ্জাজনক। তিন শতাধিক নিরপরাধ মানুষকে হত্যার পর সশস্ত্র বাহিনী দিবস পালন করছেন জেনারেলরা।

রাজধানী নেপিদোতে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পর ফের নির্বাচনের প্রতিশ্রুতি দেন শীর্ষ জেনারেল মিন অং হ্লাইং। তবে তিনি নির্বাচনের জন্য সম্ভাব্য কোনো তারিখ উল্লেখ করেনি।

মান্দালয়ের বিক্ষোভকারী থু ইয়া জা রয়টার্সকে বলেছেন, তারা আমাদের পাখি বা মুরগির মতো গুলি করে হত্যা করছে। আমাদের ঘরে ঘরে গিয়ে হত্যা করছে। তবে আমরা প্রতিবাদ চালিয়ে যাব। জান্তা সরকারের পতনের আগ পর্যন্ত আমাদের লড়াই করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com