শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন : জো বাইডেন

  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৭.২৪ পিএম
  • ২১৪ বার পড়া হয়েছে

বৈশ্বিক জলবায়ু সম্মেলনে বিশ্বের গুরুত্বপূর্ণ ৪০ নেতাকে আমন্ত্রণ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ২২ এবং ২৩ এপ্রিল ভার্চুয়াল এ সম্মেলনে অনুষ্ঠিত হবে। দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরাংকে এ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন বাইডেন।

শুক্রবার (২৬ মার্চ) হোয়াইট হাউজের একটি বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনফারেন্সের পথে এটি হবে গুরুত্বপূর্ণ মাইলস্টোন। এ সম্মেলন চলাকালে প্যারিস চুক্তির আওতায় ২০৩০ সাল নাগাদ কার্বন নিঃসরণ হ্রাসের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা ঘোষণা করবে যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট বাইডেন আমন্ত্রিত নেতাদের এই সম্মেলনকে নিজ নিজ দেশে মজবুত জলবায়ু আকাঙ্খার রূপরেখা নির্ধারণের সুযোগ হিসেবে ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।

চলতি বছরের নভেম্বরে জাতিসংঘে জলবায়ু কনফারেন্স হওয়ার কথা রয়েছে। জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণ করে কিভাবে বিশ্বকে আর্থিকভাবে লাভবান করা যায়, পরিবেশ ঠিক রাখা যায় সেই আলোচনায় ভার্চুয়ালী বসবেন বিশ্বনেতারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com