মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম

নওগাঁয় অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ মুক্তের দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় রবিবার, ২৮ মার্চ, ২০২১, ৪.০৩ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে
সোহেল রানা,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ পৌর সভার ৭টি সহ জেলায় ১৯৬টি অবৈধ ইটভাটা বন্ধসহ পরিবেশ দূষণ, নদী দখল, ও দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সাড়ে ১১টায় সুশাসনের জন্যে নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচী পালন করা হয়েছে।
সুজনের নওগাঁ কমিটির সভাপতি মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মানু, গণমাধ্যমকর্মী ইনডিপেনডেন্ট টিভির নওগাঁ জেলা প্রতিনিধি সাদেকুল ইসলাম, সময় টিভির নওগাঁ জেলা প্রতিনিধি এম আর রকি, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক, জেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, সুজনের সাধারণ সম্পাদক মাহমুদুন নবী বেলাল, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোস্তাক আহম্মেদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, জেলায় দীর্ঘ দিন থেকে ২০৩টি ইটভাটার মধ্যে পৌর সভার ৭টিসহ জেলায় ১৯৬টি অবৈধ্য ইটভাটা ভাবে চালু থাকায় পরিবেশ দূষিত করে আসছে। কিন্তু পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসকের কর্তারা রহস্যজনক ভাবে এই অবৈধ ইটভাটার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেন না।
দ্রুত অবৈধ ইটভাটা বন্ধ, পরিবেশ দূষণ, নদী দখল মুক্ত সহ পরিবেশ ধ্বংসকারি কর্মকর্তা-কর্মচারিদের অপসারণের দাবি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com