মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) ; দিনাজপুরের ফুলবাড়ীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মরনীয় রাখতে অলাভজনক প্রতিষ্ঠান ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন কেয়ার সেন্টারের শুভউদ্বোধন করা হয়েছে।
পৌরশহরের ছোট যমুনানদীর পাশের্^ ডায়াবেটিকস এন্ড হাইপারটেনশন কেয়ারের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
এ সময় প্রতিষ্ঠানের পরিচালক ডাঃনুরুলইসলাম এর সভাপতিত্বে বিশেষঅতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেণ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিয়াজউদ্দিন, উপজেলাভাইস চেয়ারম্যান মঞ্জুরায় চৌধুরী, মহিলাভাইস চেয়ারম্যান নীরুসামসুন্নাহার, ড.আব্দুল্লাহ হাশমি, মোঃ আব্দুলগফুর, ডাঃ সিদ্দিকুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল।