নওগাঁ প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষ্যে নওগাঁয় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন করা হয়েছে।
হামদর্দ ল্যাবলেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ নওগাঁর আয়োজনে শুক্রবার সকালে দিন ব্যাপি এ ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামি ব্যাংক হাসপাতাল নওগাঁর মেডিক্যাল অফিসার ডাঃ আনোয়ারুজ্জামান (জ্যাকি), হামদর্দ ল্যাবলেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ নওগাঁর এরিয়া ম্যানেজার মোঃ জাহিদ হোসেন, হামদর্দ ল্যাবলেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ নওগাঁর চিকিৎসক হাকিম আব্দুল মজিদ প্রমুখ।
ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরন অনুষ্ঠানে আগত প্রায় তিনশত দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ফ্রী চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ এবং সাধরণ মানুষকে হামদর্দের রুহ্ আফজা পরিবেশন করা হয়।