শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ভারতের পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী

  • আপডেট সময় শনিবার, ২৭ মার্চ, ২০২১, ৬.১০ পিএম
  • ২১৩ বার পড়া হয়েছে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটের আগে লাগোয়া রাজ্যগুলি থেকে পশ্চিমবঙ্গে প্রবেশের ক্ষেত্রে নজরদারি চালাচ্ছে পুলিস ও কেন্দ্রীয় বাহিনী। সীমানা দিয়ে অস্ত্রশস্ত্র বা টাকা যাতে ঢুকতে না পারে, কমিশনের নির্দেশে তা নিশ্চিত করা হচ্ছে বলেই খবর।

ইতিমধ্যেই ভিডিয়োর মাধ্যমে রাজ্যের মুখ্যসচিব, ডিজি এবং পাঁচ জেলার ডিজি ও এসপি-দের সঙ্গে বৈঠক করেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ওই বৈঠকের পর বাংলার সীমানায় বাড়ানো হয় নজরদারি। রাজ্যজুড়ে ৫০টির বেশি চেক পয়েন্টে তটস্থ প্রশাসন।

অর্থ, অস্ত্র, মদ বা ভিন রাজ্যের দুষ্কৃতীরা যাতে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে চাইছে কমিশন।ভোটে হিংসা রুখতে কঠোর পদক্ষেপ করছে নির্বাচন কমিশন। এর পাশাপাশি সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের লক্ষ্যে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর বুথগুলিতে গন্ডগোল ঠেকাতে ৫০% বুথে চলবে ওয়েব কাস্টিং। থাকবে সিসিটিভি। ঘুরবেন মাইক্রো অবজার্ভাররা বলেই খবর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com