মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

দেবীদ্বারে ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’র নিজস্ব ভবনের ভিত্তি প্রস্তর’র উদ্ভোধন

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৪.০৩ পিএম
  • ২৬১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// দেবীদ্বারে ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’র নিজস্ব চার তলা ভবনের ভিত্তি প্রস্তর’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে দেবীদ্বার পৌর এলাকার বারেরা বাস ষ্ট্যাশন সংরগ্ন ‘কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের উত্তর পাশে প্রায় ২ কোটি টাকা ব্যয়ে ৭৮ শতাংশ ভূমির উপর ওই কলেজের ৪তলা বিশিষ্ট ভবনের উদ্ভোধন করেন, কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাসেম ওমানী, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আরিফুর রহমান, ডাঃ মো. ছিদ্দিকুর রহমান সরকার, মো. শাহজাহান সরকার, মো. খায়রুল বাশার, প্রভাষক সাইফুল ইসলাম। উদ্বোধনী সভায় মো. আবু তাহের মাষ্টার’র সভাপতিত্বে এবং ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’র অধ্যক্ষ মো. তোফায়েল হায়দার’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ‘দি রয়েল ইন্টারন্যাশনাল করেজ’র প্রভাষক মো. সোহেল মিয়া, রাশিদুল মনির, এবিএম মহিউদ্দিন, নাছরিন সরকার, ডালিয়া নওসিন প্রিতী, কাজী মহিউদ্দিন, শিক্ষার্থী নাজিফা ইসলাম, সাকিবুল ইসলাম প্রমূখ। দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’র অধ্যক্ষ মো. তোফায়েল হায়দার বলেন, দেবীদ্বার পৌর এলাকায় নিজস্ব জমিতে ভবন তৈরীর মাধ্যমে প্রাইভেট কলেজগুলোর মধ্যে ‘দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজ’টিই প্রথম।

আজ বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তীতে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’কে স্মরণীয় করে রাখতে বিদ্যালয়ের নিজস্ব জমিতে ৪ তলা ভবনের উদ্বোধন করা হল। এ কলেজটি একটি শক্তিশালী পরিচালনা পর্ষদ ও ২০ জনবলের অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিজ্ঞান, বানিজ্য ও মানবিক শাখা পরিচালিত হয়ে আসছে। কলেজটি ২০১৮ইং সালে প্রতিষ্ঠা হলেও এতোদিন ‘উৎসব কমিউনিটি সেন্টার’র ভবনটিতে ভাড়ায় পরিচালিত হয়ে আসছিল। এরই মধ্যে প্রথমবারের মতো ৬৫জন শিক্ষার্থী ভালো ফলাফল নিয়ে কৃতকার্য হয়েছে। বর্তমানে ১৫০ জন শিক্ষার্থী রয়েছে। কলেজ’র জমি অধিগ্রহন সহ ৪ তলা ভবন নির্মানে ব্যয় হবে প্রায় ২ কোটি টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com