মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

ঠাকুরগাঁওয়ে জাসদ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ৪.০১ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

গীতি গমন চন্দ্র রায় গীতি।।স্টাফ রিপোর্টার।।ঠাকুরগাঁওয়ে গতকাল ২৪শে মার্চ-২০২১ সকালে র‍্যালি ও র‍্যালি শেষে বিকেলে আলোচনা সভা এবং জাতীয় সমাজ তান্ত্রিক দল-জাসদ ছাত্রলীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচ্য বিষয়ঃ বৈজ্ঞানিক সমাজতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ ঠাকুরগাঁও জেলা শাখার কাউন্সিল।উক্ত কাউন্সিলে ছাত্রলীগের মোঃ আলমগীর হককে সভাপতি ও আসিফ আহমেদ রেজা সৌরভকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব শামীম।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা জাসদের সভাপতি অধ্যক্ষ রাজিউর রহমান, বিশেষ অতিথি ছিলেন জর্জেসুর রহমান খোকা ও খাদেমুল ইসলাম সহ-সভাপতি জেলা জাসদ, মমিনুল হাসান মনি সাধারণ সম্পাদক জেলা জাসদ, জেলা জাসদের সাংগঠনিক সম্পাদক রাশেদুল আলম লিটনসহ অন্যান্য জাসদ ও ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ। কাউন্সিল শুরু হবার আগে জাতীয় পতাকা ও ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলন করে উদ্বোধন করেন প্রধান বক্তা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব শামীম। কাউন্সিল শেষে জেলা প্রধান প্রধান সড়কগুলোতে একটি বিশাল র‍্যালি বের করে জেলা প্রেসক্লাবে কাউন্সিলের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com