শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

উত্তর কোরিয়া দুটি ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করেছে

  • আপডেট সময় শুক্রবার, ২৬ মার্চ, ২০২১, ১২.০৬ এএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

উত্তর কোরিয়া গতকাল খুব ভোরে বাহ্যত স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা চালিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন আমলে এটিই হচ্ছে তার প্রথম ক্ষেপনাস্ত্র নিক্ষেপ। জাপানের প্রধানমন্ত্রী ইয়াশোহিদে সুগার মতে ঐ ক্ষেপনাস্ত্র জাপানের জলসীমার ঠিক বাইরে গিয়ে পড়েছে।

দক্ষিণ কোরিয়ার  বলেছে, এই দুটি ক্ষেপনাস্ত্র দক্ষিণ হ্যমগিয়ং প্রদেশ থেকে নিক্ষেপ করা হয় এবং তা ষাট কিলোমিটার উচ্চতায় সাড়ে চারশ’ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ডের পাবলিক অ্যাফিয়ার্স কর্মকর্তা মাইক কাফকা এক বিবৃতিতে বলেছেন যে, কর্মকর্তারা এই নিক্ষেপের ব্যাপারে অবহিত ছিলেন এবং তাঁরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন। বিবৃতিতে বলা হয় “এই ঘটনা এ বিষয়টিকেই তুলে ধরেছে যে উত্তর কোরিয়ার এই অবৈধ অস্ত্র কর্মসূচী তার প্রতিবেশী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। কোরিয়া প্রজাতন্ত্র এবং জাপানের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্রের লৌহদৃঢ় প্রতিশ্রুতি রয়েছে”।

প্রায় এক বছরের মধ্যে এ ছিল উত্তর কোরিয়ার প্রথম ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র পরীক্ষা। এই উৎক্ষেপণ এমন এক সময় করা হলো যখন বাইডেন প্রশাসন উত্তর কোরিয়া বিষয়ে নীতি পর্যালোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং উত্তর কোরিয়ার সঙ্গে কুটনৈতিক সম্পর্ক নবায়নের কথা বার বার বলেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com