শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন : জো বাইডেন

  • আপডেট সময় বুধবার, ২৪ মার্চ, ২০২১, ৩.৩৮ পিএম
  • ২২৭ বার পড়া হয়েছে

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গোটা দেশে আক্রমণাত্মক অস্ত্র নিষিদ্ধ করার আহ্বান জানিয়েছেন। কলোরাডো অঙ্গরাজ্যের বাউল্ডারে গুলি চালনার ঘটনার পর বাইডেন এই আহ্বান জানান। ঐ ঘটনায় একজন পুলিশসহ ১০ জন নিহত হয়েছে।

হোয়াইট হাউজ থেকে বক্তব্য রাখার সময়ে বাইডেন বলেন, “জীবন রক্ষার জন্য সাধারণ জ্ঞানে যে সব পদক্ষেপ নেয়া প্রয়োজন তা নিতে এক ঘন্টাতো দূরের কথা আমার এক মিনিটও প্রতীক্ষা করার প্রয়োজন নেই”। তিনি যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এবং সেনেটের সদস্যদের ব্যবস্থা নেয়ার জন্য বলেন। বাইডেন বলেন ,  আমরা আক্রমণাত্মক অস্ত্র এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন গুলির ব্যবহার নিষিদ্ধ করতে পারি”।

তিনি স্মরণ করিয়ে দেন যে তিনি যখন সেনেট সদস্য এবং সেনেটের বিচারিক কমিটির সদস্য ছিলেন, তিনি এ রকম আইন নিয়েই কাজ করেছিলেন। ঐ আইন ১৯৯৪ সালে অনুমোদন লাভ করে কিন্তু দশ বছর পর এর মেয়াদ শেষ হয়ে যায়।

বাইডেন প্রতিনিধি পরিষদ অনুমোদিত একটি প্রস্তাব পাশ করার জন্য সেনেটের প্রতি আহ্বান জানান যাতে বন্দুক ক্রেতাদের বিষয়ে খবরাখবর নেয়ার ত্রুটিগুলো দূর করা যায়। বাইডেন বলেন বোল্ডারে গুলির ঘটনার যারা শিকার হয়েছেন তাদের স্বজনদের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করছেন। সেনেটের বিচারিক কমিটিতে মঙ্গলবার অস্ত্র সহিংসতা হ্রাসের লক্ষ্যে সাংবিধানিক ও সাধারণবুদ্ধি প্রসূত পদক্ষেপসমূহ সম্পর্কে শুনানি হয়েছে।

পুলিশ মঙ্গলবার জানিয়েছে যে সোমবার বোল্ডারের একটি দোকানে গুলি চালনার ঘটনায় থাকার সন্দেহে তারা ২১ বছর বয়সী এক তরুণকে আটক করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com