সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দিনাজপুর ফুলবাড়ীতে ভুট্টার গাছে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে

  • আপডেট সময় সোমবার, ২২ মার্চ, ২০২১, ৯.০৪ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) থেকে : দিনাজপুর ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রতি বছর ইরি-বোরো ধান কাটা মৌসুমে স্থানীয় চাষিরা ধানের নায্য মূল্য না পাওয়ায় কম খরচে বেশি লাভ হওয়ায় ভুট্টা চাষে আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

ভুট্টার গাছে কৃষকের স্বপ্ন বাতাসে দুলছে। স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য ফসলের চেয়ে ভুট্টার ফলন বেশি হওয়ায় কৃষকরা ধান গমের পাশাপশি ভুট্টা চাষে বেশ আগ্রহ দেখাচ্ছে। কৃষি অফিসের পরামর্শে আগাম জাতের ভুট্টা রোপন করায় নিবিড় পরিচর্যা আর রোগ বালাই কম হওয়ার কারনে ফুলবাড়ীতে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হবে বলে জানিয়েছেন কৃষকরা।


ফুলবাড়ী উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা , চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা এবং ৭ টি ইউনিয়নে ৩ হাজার ৩০  হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মনে করছে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ৩ হাজার ২ শত ৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে। এবার ভুট্টা চাষে এলাকার কৃষকরা বেশি ঝুঁকে পড়েছেন। ভুট্টা চাষে খরচ কম অথচ ফলন ভালো ও দাম বেশি পাওয়ায় কৃষকদের মধ্যে ভুট্টা চাষের আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

শিবনগর ইউনিয়নের রাজরামপুর গ্রামের মোঃ মিজানুর রহমান চৌধুরী, খয়েরবাড়ি ইউনিয়নের বারাই পাড়া গ্রামের মোঃ হামিদুল্লাহ সরকার, বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মোঃ তোফাজ্জল হোসেন বলেন, ইরি-বোরো ধান চাষের পাশাপাশি আমরা গত বছর থেকে ভুট্টার চাষ করছি। রোগ বালাই কম ফলন বেশি এবং ভুট্টা কাটা মাড়াইয়ের সময় বাজার দর ভালো থাকায় অল্প খরচে লাভ বেশি হওয়ার কারনে এবারও ভুট্টার আবাদ করেছি। শেষ মুহূর্তে আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার জানান, বর্তমান সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নিরাপদ খাবার এবং পুষ্টি সমৃদ্ধ খাবারের প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সদয় নির্দেশনা দিয়েছেন এবং তার ওপর গুরুত্বারোপ করেছেন, তারই ধারাবাহিকতায় অন্যান্য উপজেলা এবং সারা দেশের মতো আমাদের ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় ভুট্টা আবাদ হচ্ছে।

সকল প্রকার ফসল উৎপাদনে আমরা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে উদ্বুদ্ধ করছি। এলাকার কৃষকরা যাতে ভুট্টা যথাযথভাবে উৎপাদন করতে পারে এবং স্বল্প খরচে উচ্চ ফলনশীল ভুট্টা উৎপাদন করতে পারে এ জন্য আমরা প্রতিনিয়ত কৃষকদের নিকট গিয়ে পরামর্শ প্রদান করছি। এবার ভুট্টার আবাদি জমি বৃদ্ধি পেয়েছে, সেইসাথে ফলন ভালো হয়েছে এবং বাম্পার ফলনের সম্ভাবনাও রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com