শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আমেরিকায় কোন ধরণের ঘৃণার কোন স্থান নেই : প্রেসিডেন্ট জো বাইডেন

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১, ১.০৮ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলছেন, আমেরিকায় কোন ধরণের ঘৃণার কোন স্থান নেই। তিনি এ সপ্তায় আটলান্টার কাছে ৬ জন এশীয় আমেরিকান নারী এবং আরও দুজনের হত্যা নিয়ে এশীয়-আমেরিকানদের সঙ্গে বৈঠকের পর এই মন্তব্য করেন। আটলান্টার এমোরি বিশ্ববিদ্যালয়ে এক মন্তব্যে বাইডেন বলেন, আমাদের মধ্যে কিছু নিজস্ব মূল্যবোধ ও বিশ্বাস রয়েছে, যা এই আমেরিকায় আমাদেরকে একত্রিত করতে পারে। আর তারই মধ্যে একটি হচ্ছে ঘৃণার বিরুদ্ধে দাঁড়ানো ।

বাইডেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসকে নিয়ে গতকাল জর্জিয়া অঙ্গরাজ্যে যান, যাতে করে যে গুলি চালনা এবং অন্যান্য ঘটনায় এশীয় বংশোদ্ভূত লোকজন বাহ্যত ঘৃণার বশবর্তী হয়ে লক্ষ্য বস্তুতে পরিণত হচ্ছেন তাদের প্রতি নজর দেওয়া যায়। জর্জিয়ার কর্মকর্তারা এই গুলি চালনার ঘটনাকে ঘৃণার বশবর্তী হয়ে অপরাধ সংঘটন বলছেন না, কারণ সন্দেহভাজন ব্যক্তিটি বলেছে ভিন্ন লিঙ্গের হওয়ায় সে এই গুলি চালিয়েছে। বাইডেন বলেন, কারণ যাই হোক না কেন, আমরা জানি বহু এশীয় আমেরিকান এখন উদ্বিগ্ন অবস্থায় রাস্তায় হাঁটা চলা করছেন ।

তিনি বলেন এটা খুব কষ্টকর যখন শুনলাম, এশীয় আমেরিকান সমাজের নেতারা শুক্রবারের বৈঠকে বললেন তাঁরা আশংকার মধ্যে বসবাস করছেন। ঐ বৈঠকে ভাইস প্রেসিডেন্ট হ্যারিসও উপস্থিত ছিলেন।

হ্যারিস, যিনি নিজে কৃষাঙ্গ এবং দক্ষিণ এশীয় বংশোদ্ভুত এই বৈঠক শেষে বলেন,  বর্ণবাদ আমেরিকায় বাস্তবে আছে, বরাবর আছে। বিদেশীদের নিয়ে অহেতুক ভীতিও এখানে বরাবরের এক বাস্তবতা, যেমন আছে নারী-পুরুষের বিভেদ ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com