শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কোভিড-১৯ টিকায় অ্যাস্ট্রাজেনেকা তৈরিতে শূকরজাত কোনো উপাদান ব্যবহার করা হয়নি

  • আপডেট সময় রবিবার, ২১ মার্চ, ২০২১, ১২.৩৩ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

অ্যাস্ট্রাজেনেকা আজ রোববার জানিয়েছে, তাদের তৈরি কোভিড-১৯ টিকায় শূকরজাত কোনো উপাদান ব্যবহার করা হয়নি। বিশ্বের সবচেয়ে বেশি ইসলাম ধর্মাবলম্বী জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়ার উলেমা কাউন্সিল অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘হারাম’ উল্লেখ করার পরিপ্রেক্ষিতে এ তথ্য জানাল অ্যাস্ট্রাজেনেকা কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইন্দোনেশিয়ার মুসলিম আলেমদের শীর্ষ সংস্থা উলেমা কাউন্সিল গত শুক্রবার তাদের ওয়েবসাইটে জানায়, অ্যাস্ট্রাজেনেকার টিকা ‘হারাম’, কারণ এটি উৎপাদন করার সময় ‘শূকরের অগ্ন্যাশয় থেকে ট্রিপসিন’ ব্যবহার করা হয়।

তবে এরপরও অতিমারিজনিত জরুরি পরিস্থিতি বিবেচনায় উলেমা কাউন্সিল অ্যাস্ট্রাজেনেকার টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে।

উলেমা কাউন্সিলের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অ্যাস্ট্রাজেনেকার ইন্দোনেশীয় প্রতিনিধি বিবৃতিতে বলেছেন : ‘এই ভাইরাস ভেক্টর ভ্যাকসিন উৎপাদনের কোনো ধাপে শূকরজাত কোনো উপাদান ব্যবহার করা হয় না। এ টিকায় শূকরজাত কোনো উপাদানের সংস্পর্শ নেই। অন্য কোনো প্রাণীজাত উপাদানও এ টিকার উৎপাদনের সময় ব্যবহার করা হয় না।

অ্যাস্ট্রাজেনেকার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক উলেমা কাউন্সিল বা ইন্দোনেশিয়ার খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ইউরোপের কোথাও কোথাও অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়া গ্রহীতার রক্ত জমাট বাঁধার তথ্য পর্যালোচনা করে গত শুক্রবার টিকাটির ব্যবহারে অনুমোদন দিয়েছিল ইন্দোনেশিয়া।

এশিয়ার মধ্যে করোনায় পর্যুদস্ত দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া একটি। দেশটিতে গতকাল শনিবার পর্যন্ত মোট ১৪ লাখ ৫৫ হাজার ৭৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং এখন পর্যন্ত সেখানে করোনায় মারা গেছে ৩৯ হাজার ৪৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com