সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে :সেতুমন্ত্রী

  • আপডেট সময় সোমবার, ১৫ মার্চ, ২০২১, ৭.০৬ পিএম
  • ৩১৩ বার পড়া হয়েছে

লোক দেখানো মুক্তিযুদ্ধের চেতনা বিএনপির কাছে স্বার্থ হাসিলের হাতিয়ার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ সোমবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে তিনি এ কথা বলেন ।
বিএনপির শাসনামলে হাওয়া ভবনের দুর্নীতি আর দলীয় নেতাকর্মীদের নানা অপকর্মের কারণে দেশের অর্থনীতির মুখ থুবড়ে পড়েছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সেই ক্ষত মুছে দেশকে এখন উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি কেবলমাত্র হাওয়া ভবনের টেকসই উন্নয়ন করেছিলো ৷

বর্তমানে আওয়ামী লীগ সরকার গোটা দেশের সামগ্রিক উন্নয়নের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি কথায় কথায় মানবাধিকারের কথা বলে। তাদেরকে প্রশ্ন করতে চাই শেখ রাসেল, অবলা নারী, মেহেদী রাঙা হাতে নববধূ কী অপরাধ করেছিলো? ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যার যে রাষ্ট্রীয় ষড়যন্ত্র চালিয়েছিলো, তখন মানবাধিকার কোথায় ছিলো? বিএনপি আজ কোন মুখে গণতন্ত্রের কথা বলে?
তারা মুখে গণতন্ত্রের কথা বললেও তাদের জন্ম হয়েছে মার্শাল ‘ল’ এর আতুড়ঘরে উল্লেখ করে কাদের বলেন, মিলিটারি ডিক্টেটর জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে। সে ক্ষমতা ধরে রাখতে সেনাবাহিনী, বিমানবাহিনীর সদস্যসহ হাজার হাজার রাজনৈতিক কর্মী এবং সাধারণ মানুষকে হত্যা করেছিলো। বিএনপি ১৫ ও ২১ আগস্টসহ সকল রাজনৈতিক হত্যাকান্ডের সাথে জড়িত।
বিএনপির মুখে গণতন্ত্রের কথা শুনলে হাসি পায় বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। অপরাজনীতির সকল উপাদানে ঠাসা বিএনপির রাজনীতি । মুখোশের আড়ালে তাদের দেশবিরোধী ও জনবিরোধী লুকানো মুখচ্ছবি দেশ ও জনগণের কাছে এখন স্পষ্ট বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন মন্ত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com