মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

আয়ারল্যান্ডের ‘এ’ দলকে অল্পতেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল

  • আপডেট সময় শুক্রবার, ১২ মার্চ, ২০২১, ৯.১৬ পিএম
  • ৩৮৯ বার পড়া হয়েছে

আয়ারল্যান্ডের ‘এ’ দলকে অল্পতেই গুটিয়ে দিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। ব্যাট হাতে বাকি কাজ সেরেছেন মাহমুদুল হাসান ও তৌহিদ হৃদয়। দুই বিভাগের কল্যাণে সিরিজের চতুর্থ ওয়ানডেতে আইরিশদের আট উইকেটে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ ইমার্জিং দল।

এই জয়ের মাধ্যমে পাঁচ ম্যাচের সিরিজে এক ম্যাচ হাতে রেখেই জিতল বাংলাদেশ। সিরিজে এই মুহূর্তে ৩-০ ব্যবধানে এগিয়ে স্বাগতিকেরা। এর মধ্যে একটি ম্যাচ করোনা ইস্যুতে বাতিল হয়ে যায়।

আজ শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৪৬.২ ওভারে ১৮২ রানে থামে আয়ারল্যান্ড। অতিথিদের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেছেন অ্যাডায়ার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান এসেছে প্রিটোরিয়াসের ব্যাট থেকে।

বাংলাদেশের হয়ে বল হাতে চারটি উইকেট নিয়েছেন সুমন খান। দুটি করে নিয়েছেন মুকিদুল ইসলাম মুগ্ধ, রাকিবুল হাসান ও সাইফ হাসান।

জবাব দিতে নেমে ব্যাটিংয়ের শুরু থেকেই দারুণ করে বাংলাদেশ। ওপেনিংয়ে নেমে ৮০ রানে অপরাজিত থাকেন মাহমুদুল। ১৩৫ বলে তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি। এ ছাড়া হৃদয় খেলেন অপরাজিত ৮৮ রানের ইনিংস। ৯৭ বলে তাঁর ইনিংসে ছিল ৯টি বাউন্ডারি। এই দুইজনের ১৭৬ রানের অবিছিন্ন জুটিতে ৫১ বল বাকি থাকতে সহজেই জয় তুলে নেয় বাংলাদশ।

সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে আগামী রোববার মিরপুরে আবারো মুখোমুখি হবে দুদল।

সংক্ষিপ্ত স্কোর

আয়ারল্যান্ড ‘এ’ দল : ৪৬.২ ওভারে ১৮২ (ললোর ১৬, ডোহেনি ১১, অ্যাডায়ার ৪০, টেক্টর ০, ক্যাম্পার ৫, টাকার ২৪, ডেলানি ৬, প্রিটোরিয়াস ৩৫, হিউম ২৯*, হোয়াইট ২, চেইস ৬; মুকিদুল ৯-১-২৯-২, সুমন ৮.২-২-৩১-৪, খালেদ ৭-০-৩৫-০, রকিবুল ১০-০-৩৬-২, শামীম ৫-১-১৪-০, হৃদয় ২-০-১০-০)।

বাংলাদেশ ইমার্জিং দল: ৪১.৩ ওভারে ১৮৬/২ (তানজিদ ২, মাহমুদুল ৮০*, ইয়াসির ২, হৃদয় ৮৮*; অ্যাডায়ার ৪-১-৭-০, চেইস ৮-০-২৯-২, হোয়াইট ৮-০-৪০-০, প্রিটোরিয়াস ৪-১-১২-০, হিউম ৭-০-২৯-০, ডেলানি ৬-০-৩৮-০, টেক্টর ৪.৩-০-২৯-০)।

ফল : বাংলাদেশ ইমার্জিং দল ৮ উইকেটে জয়ী।

সিরিজ : পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ ইমার্জিং দল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com