শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ব্রাজিলে করোনায় একদিনে রেকর্ড সংখ্যক মৃত্যু

  • আপডেট সময় বুধবার, ১০ মার্চ, ২০২১, ১.১২ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

ব্রাজিলে মঙ্গলবার একদিনে করোনাভাইরাসে প্রায় ২হাজার লোক মারা গেছে। এটি একদিনের মৃত্যুতে রেকর্ড ভাঙার ঘটনা।
দেশটিতে করোনা রোগীরা হাসপাতাল উপচে পড়ছে এবং টিকা দেয়ার গতি খুব ধীর।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিদিনের মৃত্যুর হিসেবে বলা হয়েছে, দেশটিতে মোট ১ হাজার ৯শ’ ৭২ জন লোক করোনায় মারা গেছে। বিশ্বে একদিনের মৃত্যুর হিসেবে এটি দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যা। বিশ্বে কেবলমাত্র যুক্তরাষ্ট্রেই এর চেয়ে বেশি লোক একদিনে মারা গেছে।
ব্রাজিলে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭০ হাজার ৭৬৪ জন। এ পর্যন্ত মারা গেছে ২ লাখ ৬৪ হাজার ৩৭০ জন।
এর আগে দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক মারা গিয়েছিল ৩ মার্চ। ওইদিনের মৃতের সংখ্যা ছিল ১৯শ’। গত দু’সপ্তাহে মৃত্যুর সংখ্যা ধীরে ধীরে বেড়েছে।
এদিকে দেশটির হাসপাতালের চিত্র ও ভয়াবহ। নিবিড় পরিচর্যা কেন্দ্রের ৮০ শতাংশেরও বেশি করোনা রোগীর দখলে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস ব্রাজিলের প্রতি করোনা মোকাবেলায় কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ব্রাজিলের কারণে তার প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে যদি না দেশটি করোনা মোকাবেলায় আন্তরিক না হয়।
এদিকে ব্রাজিলে টিকা দেয়ার গতিও খুব ধীর। দেশটির ৮৬ লাখ লোকের মধ্যে মাত্র ৪.১ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছে। দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে মাত্র ২.৯ শতাংশ লোক।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com