শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নিউজিল্যান্ডে ৭ মাত্রার তিনটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত

  • আপডেট সময় শুক্রবার, ৫ মার্চ, ২০২১, ৭.৩৯ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের উপকূলীয় অঞ্চলে তিনটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হবার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছিল। পরে লোকজনকে সরিয়ে নেয়ার পর সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।

দেশটির উত্তরাঞ্চলীয় উপকূলীয় এলাকায় তৃতীয় ও সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর ন্যাশনাল ইমারজেন্সি এজেন্সি সুনামি সতর্কতা জারি করে। এর মধ্যে উপকূল থেকে লোকজনকে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়।

তবে কয়েকটি শহরে শত শত লোক হুড়োহুড়ি করে উঁচু জায়গায় যাওয়ার চেষ্টা করলে কিছুটা বিশৃঙ্খলা দেখা দেয়। শেষ পর্যন্ত স্থানীয় সময় শুক্রবার দুপুরের পর স্থানীয় কর্তৃপক্ষ জানায় বড় ঢেউগুলো অতিক্রম করে গেছে। অধিবাসীদের বলা হয়েছে তারা চাইলে এখন ঘরে ফিরতে পারে।

নিউ ক্যালিডোনিয়া ও ভানুয়াটুতেও বিপজ্জনক ঢেউয়ের বিষয়ে সতর্ক করা হয়েছিল। সেখানে দশ ফুট পর্যন্ত উঁচু ঢেউয়ের আশঙ্কা করা হয়েছিল, অন্যদিকে দক্ষিণ আমেরিকার একাংশ- পেরু, ইকুয়েডর ও চিলি উপকূলে এক মিটার পর্যন্ত উঁচু ঢেউ হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছিল।

হাওয়াই ভিত্তিক প্যাসিফিক সুনামি সতর্কতা কেন্দ্র বলেছে, ‘সুনামি ঢেউ পর্যবেক্ষণ করা হয়েছে’, কিন্তু এখন কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ইন্সটগ্রামে লিখেছেন, “আশা করি সবাই ঠিক আছে”।

যে তিনটি ভূমিকম্প দেশটিতে আঘাত হেনেছে সেগুলোর প্রতিটিই সাত মাত্রার চেয়ে বেশি শক্তিশালী ছিল। এর মধ্যে সবচেয়ে শক্তিশালীটি ছিলো ৮ দশমিক ১ মাত্রার যা স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে নিউজিল্যান্ডের কেরমাডেক দ্বীপপুঞ্জ এলাকার কাছে আঘাত হানে। তবে ওই দ্বীপে জনবসতি নেই।

অন্যদিকে সুনামি সতর্কতা প্রত্যাহার হলেও তৃতীয় ভূমিকম্পের পর নতুন সতর্কতা দেয়া হয়েছে এবং কয়েকটি এলাকা সুনামি সাইরেন বাজানো হয়েছে। এরপরই লোকজনকে অস্বাভাবিক জোয়ারের বিষয়ে সতর্ক করে উপকূল এলাকা থেকে সরে উঁচু এলাকাতে যেতে বলা হয়। পরে অবশ্য এসব সতর্কতা সরিয়ে নেয়া হয়।

স্থানীয় গণমাধ্যম বলছে সুনামির ভয়ে বাড়িঘর, স্কুল ও কর্মস্থল থেকে পালানোর সময় কয়েকটি শহরে তীব্র যানজট দেখা দেয়। গত সপ্তাহেই নিউজিল্যান্ড ৬দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ১৮৫ জনের মৃত্যুর দশম বার্ষিকী পালন করেছে।

নিউ জিল্যান্ড থেকে বাংলাদেশ ক্রিকেট দলের টিম লিডার মোহাম্মদ জালাল ইউনুস জানিয়েছেন দলের সব সদস্যরা ভালো আছেন ও খেলোয়াড়রা স্বাভাবিক ট্রেনিং সেশনে অংশ নিয়েছে। যে এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে সেখান থেকে ক্রাইস্টচার্চ অনেক দূরে বলেও জানিয়েছেন তিনি। সূত্র:বিবিসি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com