বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আমতলীতে ব্যাতিক্রম ধরনের কৃষি প্রযুক্তি মেলা

  • আপডেট সময় রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯, ৭.৫২ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামাল ,বরগুনা প্রতিনিধিঃ কৃষিই সমৃদ্ধি’ এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার আমতলী উপজেলার মহিষকাটা ইউনুস আলী খান ডিগ্রী কলেজ মাঠে শনিবার এক ব্যাতিক্রম ধরনের ব্লুগোল্ড ডিএই কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

কৃষি মন্ত্রনালয় ও ব্লুগোল্ডের প্রোগ্রামের অর্থায়নে তিন দিন ব্যাপী এ কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মহাপরিচালক কৃষিবিদ ড. মোঃ আবদুল মুঈদ।

শনিবার বেলা সাড়ে ১১ টায় প্রধান অতিথি কৃষকদের উদ্যোগে আয়োজিত পানি ব্যবস্থাপনা মাধ্যমে উন্নত কৃষি প্রযুক্তি সস্প্রসারণ, বসত বাড়ীর আঙ্গিনায় সবজি চাষ, হাস-মুরগী পালনে উন্নত প্রযুক্তি ও পানি ব্যস্থাপানরা মাধ্যমে সমজাতিয় ফসলের চাষসহ  প্রযুক্তি মেলা মাঠের ১৮ টি স্টল পরিদর্শন করেন।

পরে অতিরিক্ত পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চল মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী সভা যোগ দেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাজকীয় নেদারল্যান্ডস দুতাবাস ফাস্ট সেক্রেটারী মি.ফলকার্ট দা জ্যাগার, ব্লু গোল্ট প্রোগ্রাম প্রকল্প সমন্বয়কারী পরিচালক প্রকৌশলী মোঃ আমিরুল হোসেন, টিম লিডার মি গাই জোন্স, প্রকল্প পরিচালক কৃষিবিদ হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিুবর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি।

বক্তব্য রাখেন আমতলী কৃষি অফিসার সিএম রেজাউল করিম, উপ-পরিচালক মোঃ মতিয়ূর রহমান, হৃদয়েশ্বর দত্ত, তাওফিকুল আলম, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান এ্যাড. নুরুল ইসলাম ও মোঃ মোতাহার উদ্দিন মৃধা প্রমুখ।

প্রধান অতিথি ড. আবদুল মুঈদ তার বক্তব্যে বলেছেন কৃষকদের উদ্যোগে আয়োজিত স্টলই বলে দিচ্ছে আসলেই ডিজিটারের ছোয়া প্রত্যান্ত গ্রামাঞ্চলেও লেগেছে। কৃষকরা যেভাবে প্রযুক্তির মাধ্যমে পোল্ডার সম্প্রসারন করেছেন তা প্রশংসার দাবী রাখে। তিনি আরো বলেন, সরকার কৃষি উন্নয়নে কাজ করছে। কৃষকরা যাবে কৃষিতে বিপ্লব ঘটাতে পারে সে জন্য সরকার বিভিন্ন ধরেন ভর্তুকি দিচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com