সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেবীদ্বার উপজেল পরিষদ’র উপ-নির্বাচনে নৌকার বিপুল ভোটে বিজয়

  • আপডেট সময় রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১, ১১.০৫ পিএম
  • ২৭৯ বার পড়া হয়েছে

এ,আর আহমেদ হোসাইন দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি:দেবীদ্বার উপজেলা পরিষদ’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন চলাকালে ২/১টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।

বেলা ১২টার পর থেকে কেন্দ্রগুলো প্রায় ভোটার শূণ্য হয়ে পড়ে। নির্বাচনী পরিবেশ অবাধ ও সুষ্ঠ করতে এবং ভোটারদের নিরাপদে ভোটকেন্দ্রে যেয়ে ভোট প্রদানে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা বলয় তৈরীতে,- র‌্যাব, পুলিশ, বিজিবি, ষ্ট্রাইকিং ফোর্স এবং আনসার সহ প্রায় সহস্রধীক আইনশৃংখলা বাহিনীর সদস্য মোতায়েন রেখেছিল।

রাত ৮টায় এ রিপোর্ট লিখা পর্যন্ত ৩ লক্ষ ৭৫ হাজার ৫০২ জন ভোটারের জন্য তৈরী ১১৪ টা ভোটকেন্দ্রের বেসরকারী ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকের প্রার্থী মো. আবুল কালাম আজাদ: মোট ভোট পেয়েছেন ৯৫ হাজার ৫৬৪ ভোট আর নিকটতম প্রতিদ্ব›দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী এ,এফ,এম তারেক মূন্সী পেয়েছেন ৫৯ হাজার ১৪২ ভোট, নৌকা প্রার্থী এগিয়ে আছে ৩৬ হাজার ৪২২ ভোটে। এছাড়াও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী ৭৮১ ভোট এবং স্বতন্ত্র আনারস প্রতীকের প্রার্থী আব্দুল হক খোকন পেয়েছেন ৫৫৩ ভোট।

বাতিল ভোট ২হাজার ১২৯ ভোট এবং মোট ভোট পড়ে ১ লক্ষ ৫৬ হাজার ৪০ ভোট। ৪৬.৮৬% ভোট পড়েছে। উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবীদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে যায়। উক্ত শূণ্য আসনে আজ নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালে উপজেলার বক্রিকান্দি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে সকাল ১১টায় আ’লীগ’র নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ প্রবেশের পরপরই বিএনপি’র সমর্থকরা বাঁধাপ্রদান করায় উভয় পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১৫ রাউন্ড ফাকা গুলি ছুড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com