সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রাজধানী মতিঝিলে ৬১০০ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২১, ৬.৫১ পিএম
  • ৩০৭ বার পড়া হয়েছে

রাজধানীর মতিঝিল থানা এলাকায় অভিযান চালিয়ে কক্সবাজার হতে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস থেকে ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো, বাসের ড্রাইভার মোঃ সুমন ও সুপারভাইজার মোঃ মেহেদী হাসান। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৬১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।

উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বলেন, গোয়েন্দা সূত্রে জানতে পারি যে, কক্সবাজার থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাসে করে ঢাকায় ইয়াবা আসছে।

এমন সংবাদের ভিত্তিতে বুধবার (২৪ ফেব্রুয়ারি, ২০২১) মতিঝিল থানা এলাকায় অবস্থান নেয় গোয়েন্দা পুলিশের দল। রাত ৮.০৫ টায় বাসটি টুইনবি সার্কুলার রোড এলাকায় এসে পৌঁছালে বাসটি তল্লাশী করা হয়।

বাসের ভিতরে তল্লাশী করে বিশেষভাবে লুকানো অবস্থায় উল্লেখিত সংখ্যক ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইয়াবা ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com