সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কুমিল্লায় বিয়ের দাওয়াতে এসে খুন দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার-১

  • আপডেট সময় শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১, ৬.০৩ পিএম
  • ২৪২ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার মেঘনায় বিয়ের দাওয়াতে এসে নাজমা বেগম (৫০)নামের এক নারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।ওই ঘটনায় শনিবার দুপুরে মুন্সিগন্জের গজারিয়া থানার রায়পাড়া হতে দেলোয়ার নামে একজনকে গ্রেফতার করেন পুলিশ।ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধায় উপজেলার ভাওরখোলা গ্রামের দুই গ্রুপ আ’লীগের নেতার মাঝে আধিপত্য বিস্তার নিয়ে। পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা,উপজেলার ভাওরখোলা গ্রামের মৃত.আক্কাছ আলী মেম্বারের ছেলে আব্দুস ছালাম(৬০)ও তাহার স্ত্রী নাজমা সহ পরিবারে সকলে ঢাকা থেকে শুক্রবার সকালে একই গ্রামের দিলবরের মেয়ের বিয়ের দাওয়াত আসেন।বিকালে বাড়ির সামনে কবির মিয়ার চায়ের দোকানে বসে ছালাম ও সিরাজ চা পান করছিল এমন সময় ওই গ্রামের ফারুক আব্বাসীর ভাই ইয়ার হোসেন,ইমরান হোসেন টিটু ও খোকন আব্বাসীসহ অজ্ঞাত কয়েকজন এসে তাদের উপর হামলা করলে ছালাম ও সিরাজ দৌড়ে বাড়ি চলে যায়। পরক্ষনেই ফারুক আব্বাসী ৫০/৬০ জনের একটি দল অস্ত্র নিয়ে ছালামের বাড়ি গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ছালাম(৬০)কে এলোপতারী কুপাতে থাকে এসময় স্বামীকে বাচাঁতে নাজমা এগিয়ে গেলে তাকেও এলোপতারী কুপিয়ে গুরুতর আহত করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমাকে মৃত ঘোষনা করে এবং আব্দুস ছালামকে আশংঙ্কা জনক অবস্থায় ঢাকা প্রেরণ করা হয়।আহত হন আরোও ৩ জন। ওই ঘটনায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম(বার)অবগত হলে তার নির্দেশে হোমনা সার্কেল (এএসপি)মোঃ ফজলুল করিমের নেতৃত্বে মেঘনা থানা, অফিসার ইনচার্জ তার সংঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন আনেন এবং শুক্রবার গভীর রাতে ভাওরখোলা ইউনিয়নের চেয়ারম্যান ফারুক সরকার আব্বাসী এবং তার ভাই খোকন আব্বাসী, ইমরান হোসেন টিটু, ইয়ার আব্বাসীদের বাড়িতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার করেন। ওই অস্ত্রগুলির মধ্যে ছিলো-কান্তা-বাশ ছাড়া ৬৭ টি, ছোড়া ৯টি,ছোট ছোড়া ৭ টি, ধামা ৪ টি, চায়না চাপাতি ৬ টি, কুড়াল ২ টি,বাশ সহ কান্তা ১০৬ টি,টেটা ১২ টি, রড-০২টি। পরে ওই ঘটনার দায়ে পুলিশ প্রাথমিক ভাবে উপজেলার ভারতপুর নয়াগাঁও গ্রামের চন্নুমিয়ার ছেলে দেলোয়ার হোসেন (৪২)কে মুন্সিগন্জের গজারিয়া থানার রায়পাড়া এলাকা হতে গ্রেফতার করা হয়। ওই দিকে নিহত নাজমা বেগমকে ময়না তদন্ত শেষে শনিবার বাদ আসর জানাযা শেষে ভাওরখোলা গ্রামের পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। ওই ঘটনার উপর নির্ভর করে হত্যা ও অস্ত্র আইনের দুইটি মামলা প্রকিয়াধীন আছে বলে পুলিশ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com