সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

মৌরিতানিয়া উপকূলে নৌকাডুবি অন্তত ৫৮ জনের প্রাণহানি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯, ৭.৪৫ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে
ফাইল ছবি

মৌরিতানিয়া উপকূলের কাছে নৌকা ডুবে অন্তত ৫৮ জনের প্রাণহানি হয়েছে বলে আশংকা করা হচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে। এছাড়া ৮৩ জন সাঁতরে তীরে পৌঁছাতে পেরেছে।
জাতিসংঘের এ সংস্থা আরো বলেছে, বেঁচে ফিরে আসা লোকজন জানায়, নৌযানটিতে অন্তত ১৫০ জন আরোহী ছিল। এটি গাম্বিয়া থেকে গত ২৭ নভেম্বর যাত্রা করে।
তারা বলছে, উপক’লের কাছাকাছি আসার পর এটির জ্বালানী ফুরিয়ে যায়।
এদিকে সংস্থার কাজে মৌরিতানিয়া কর্তৃপক্ষ যথেষ্ট সহযোগিতা করছে বলে জানান আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মৌরিতানিয়া মিশনের প্রধান লরা লুঙ্গারতি। তিনি বলেন, যারা বেঁচে গেছে তাদের দেখভাল এবং প্রয়োজন মেটানোকে আমরা উভয়ে অগ্রাধিকার দিচ্ছি।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে, আটলান্টিক উপকূলে মৌরিতানিয়ার একেবারে পশ্চিম প্রান্তের শহর নওয়াধিবুর হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে মৌরিতানিয়ান কর্তৃপক্ষ গাম্বিয়ার রাষ্ট্রদূতের সাথে যোগাযোগ করেছে এবং তিনি নওয়াধিবুর উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানা গেছে

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com