সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

স্পিনারদের নৈপুন্যে ম্যাচে ফিরলো বাংলাদেশ

  • আপডেট সময় শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১, ৭.২৫ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪০৯। জবাবে ২৯৬ রানে গুটিয়ে সফরকারীদের ১১৩ রানের লিড দেয় বাংলাদেশ। তাতে মনে হচ্ছিল, বেশ এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

দিনের শেষ সেশনে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিন স্পিনার নাঈম হাসান, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। তাদের কল্যাণে দিনের শেষ ২১ ওভারে ৪১ রান তুলতে তিন উইকেট হারিয়েছে ক্যারিবীয়রা। তাদের লিড এখন ১৫৪।

দিনের তৃতীয় সেশন বাংলাদেশ শুরু করে ছয় উইকেটে ২৭২ রানে। মাত্র ৫৩ বলের মধ্যে বাকি চার উইকেট হারিইয়ে আর ২৪ রান যোগ করে গুটিয়ে যায় টাইগাররা।

নিজেদের দ্বিতীয় ইনিংসের চতুর্থ ওভারেই অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েইটকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। নাঈমের লেগ স্টাম্পের বাইরে দিয়ে যাওয়া বলকে পুল করতে গিয়ে মিস করেন তিনি। বল ধরার পর উইকেটকিপার লিটন দাসের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। লিটনের কথায় রিভিউ নেন অধিনায়ক মুমিনুল। তাতে দেখা যায়, ব্র্যাথওয়েইটের গ্লাভসে লেগেছে বল। তাকে ফিরতে হয় ছয় রানে।

ইনিংসের নবম ওভারে বোলিংয়ে আসেন মিরাজ। এসে সময় নেন মাত্র তিন বল। শেন মোসলিকে দ্বিতীয় স্লিপে থাকা মোহাম্মদ মিঠুনের সহজ ক্যাচ বানিয়ে টেস্টে নিজের শততম উইকেট শিকার করেন এই অফ স্পিনার।

দিনের শেষ উইকেট হিসেবে ফেরেন জন ক্যাম্পবেল, খানিকটা দুর্ভাগ্যজনকভাবেই। তাইজুলের বলটা ভালোভাবেই সামলেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান। ব্যাটে লেগে বল চলে যায় স্টাম্পের দিকে। ফেলে দেয় বেল। তাতে উল্লাসে মাতে স্বাগতিক দল। হতভম্ব হয়ে যান ক্যাম্পবেল।

শেষদিকে আরও একটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। নাঈমের বল নাইটওয়াচম্যান জোমেল ওয়ারিকানের ব্যাটের কানা খুঁজে নেয়ার পর স্লিপে থাকা সৌম্য সরকার ডাইভও দেন। কিন্তু নাগালের মধ্যে পাননি। তাতে দিন শেষে তিন উইকেট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশকে।

আপাতত জয় ছাড়া উপায় নেই বাংলাদেশের। প্রথম টেস্ট হেরে ইতিমধ্যে সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে আছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com