সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

আল জাজিরার অপপ্রচারের নেপথ্যে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে: ওবায়দুল কাদের

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৯.২০ পিএম
  • ২৪৪ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আল জাজিরার বিভ্রান্তিমূলক অপপ্রচারের নেপথ্যে দেশ-বিদেশে কারা জড়িত তা খুঁজে বের করা হচ্ছে। তিনি বলেন, অতীতেও শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছিল, যা পরে মিথ্যা প্রমাণিত হয় এবং আল জাজিরার আজগুবি রিপোর্টও মিথ্যা বলে প্রমাণিত হবে।

সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ শুক্রবার বিকেলে তাঁর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।
দেশ-বিদেশে একটি রাজনৈতিক স্বার্থান্বেষী মহল সরকার ও আওয়ামী লীগের ঐক্যে ফাটল ধরানোর জন্য সুগভীর ষড়যন্ত্রে লিপ্ত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মাটি ও মানুষের দল, এ দলের শিকড় অনেক গভীরে প্রোথিত।

শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ। এ ঐক্যে ফাটল ধরানোর কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না বলে জানান ওবায়দুল কাদের।

গত ১১ ফেব্রুয়ারি বসুরহাট পৌর মেয়রের গাড়িতে হামলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এরই মধ্যে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, সিএমপি কমিশনার ও ফেনীর পুলিশ সুপারের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। তিনি সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে তদন্ত করার মাধ্যমে সঠিক তথ্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

অতি সম্প্রতি আওয়ামী লীগ অফিসে নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকানোর বিষয়ে মিডিয়ায় প্রকাশিত খবর প্রসঙ্গে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, দলীয় অফিসে কোনো নেতাকর্মীকে পুলিশ দিয়ে ডাকার দৃষ্টান্ত নেই, কাউকে সাংগঠনিক প্রয়োজন হলে অফিস থেকে এসএমএস অথবা ফোন করে ডাকা হয়।

আওয়ামী লীগের যেসব শাখায় সাংগঠনিক সংকট রয়েছে সেসব শাখায় ২১ ফেব্রুয়ারির পর অনুষ্ঠেয় কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভায় সংকট নিরসনে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান ওবায়দুল কাদের।

নেতিবাচক রাজনীতির জন্যই আন্দোলন ও নির্বাচনে বিএনপি বার বার পরাজিত হচ্ছে, অপরদিকে শেখ হাসিনার অভূতপূর্ব উন্নয়নে জনগণ খুশি। এটাই বিএনপির অন্তরজ্বালার কারণ বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

সাম্প্রতিক পৌরসভা নির্বাচনগুলোতে বিএনপির পরাজয় হয়েছে তাদের অপরাজনীতির জন্য- এমনটা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সামনের নির্বাচনগুলোতেও পরাজয় নিশ্চিত জেনে নিজেদের রক্ষা করার জন্য অপপ্রচারে নেমেছে বিএনপি।

দেশ-বিদেশে এখন বিএনপি অপপ্রচার ও ষড়যন্ত্র করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, কর্মীদের রোষানল থেকে বাঁচার জন্য বিএনপি নেতারা হাকডাক দিচ্ছে, কিন্তু তাদের আন্দোলনের ডাকে জনগণের পক্ষ থেকে কোনো সাড়া নেই। তিনি আবারও বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে পদ্মা-মেঘনা-যমুনায় জোয়ার আসবে না।

সরকারের পদত্যাগ দাবি করে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত এক যুগ ধরে তাদের এ দাবি শুনছি, কিন্তু তাদের আন্দোলন এখন জনগণ দ্বারা প্রত্যাখ্যাত। তিনি আরও বলেন, সরকারের পদত্যাগ নয় বরং বিএনপির মতো দলকে জনবিচ্ছিন্ন করার জন্য তাদের ‘টপ টু বটম’ পদত্যাগ করা উচিত।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com