সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

১ হাজার টাকার জন্য যুবলীগ নেতার মারধর, অপমানে ব্যবসায়ীর আত্মহত্যা

  • আপডেট সময় শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ৪.৫১ পিএম
  • ৩৯৭ বার পড়া হয়েছে

মো:মনসুর আলী, ঠাকুরগাঁও: মাত্র ১ হাজার টাকার জন্য বাজারে প্রকাশ্যে আব্দুল গফুর (৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে পিটিয়েছে যুবলীগ নেতা। মারপিটের ভিডিও ধারণ করেছে মোবাইলে। আর সেই অপমান সহ্য করতে না পেরে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন এই মাছ ব্যবসায়ী।

মৃত্যুর আগে ভিডিওতেও তিনি জানিয়ে গেছেন তার মৃত্যুর কারণ। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও ফটিয়াপড়া গ্রামে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মাছ ব্যবসায়ী মারা যান। এর আগে সকালবেলা স্থানীয় পৌকানপুর বাজারে তাকে মারধর করেন স্থানীয় ওয়ার্ড যুবলীগ নেতা জমির উদ্দীন। এরপরে তিনি ঔষধের দোকান থেকে গ্যাস টেবলেট খান।

মৃত আব্দুল গফুর ওই গ্রামের নেনকু মোহাম্মদের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। আব্দুল গফুরের স্ত্রী রোজিনা বেগম জানান, আজ সকালে পাশের গ্রামের পয়জার আলীর ছেলে যুবলীগ নেতা জমির উদ্দীন দুবার টাকা চাইতে বাড়িতে আসেন। আমার স্বামীকে না পেয়ে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে।

পরে বাড়ি থেকে রেগে বেরিয়ে যান। এরপরে স্থানীয় বাজারে দেখা হলে প্রকাশ্যে বাজারের লোকজনের সামনে তাকে মারপিট করে। প্রতিবেশী নাসিরুল ইসলাম জানান, আমরা গফুরকে বাঁচানোর জন্য বালিয়াডাঙ্গী হাসপাতাল ও ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেছিলাম।

ডাক্তার বলেছে গ্যাস টেবলেট খাওয়া রোগীকে বাঁচানো সম্ভব নয়। পরে আমরা তাকে বাড়িতে নিয়ে আসলে দুপুর ৩টায় মারা যায়। হাসপাতাল থেকে ফেরত নিয়ে আসার পর মৃত্যুর আগে আব্দুল গফুর একটি ভিডিওতে বলে গেছেন, টাকার জন্য প্রকাশ্যে গালিগালাজ ও মারপিটের অপমান সহ্য করতে না পেরে আমি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছি।

মাত্র ১ হাজার টাকার জন্য প্রকাশ্যে মারপিট ও আত্মহননে বাধ্য করার দায়ে যুবলীগ নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃত ব্যবসায়ীর পরিবার ও প্রতিবেশীরা। জমির উদ্দীনের বাড়িতে গিয়ে তার দেখা পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তিনি ফোন রিসিভ করেননি। বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান জানান, আমাদের মোবাইলে ঘটনার বিষয়ে জানিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com