সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

বিএনপির নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থি:নজরুল ইসলাম খান

  • আপডেট সময় মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১, ১১.৫৬ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

জাতীয় গোয়েন্দা সংস্থা কর্তৃক দলের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ মৌলিক অধিকার পরিপন্থি উল্লেখ করে এই ধরনের উদ্যোগ বন্ধের দাবি জানিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত তুলে ধরে এক সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির নজরুল ইসলাম খান এই দাবি জানান।

নজরুল ইসলাম খান বলেন, স্থায়ী কমিটির সভায় গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বিশেষ করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের ব্যক্তিগত তথ্যাদি সংগ্রহের জন্য ফরম পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। রাজনৈতিক অসৎ উদ্দেশ্য পূরণের জন্য এটি করা হচ্ছে। ব্যক্তি ও রাজনৈতিক মৌলিক অধিকার পরিপন্থি এমন তৎপরতা বন্ধ করার দাবি জানান তিনি।

নজরুল ইসলাম খান বলেন, স্থায়ী কমিটির সভায় আল জাজিরা টেলিভিশনের দেশ ও দেশের স্পর্শকাতর প্রতিষ্ঠান সম্পর্কে প্রচারিত রিপোর্ট সম্পর্কে জনমনে উত্থাপিত অনিবার্য উৎকণ্ঠা অবসানের জন্য সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা প্রকাশের যে দাবি বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, তা এখনো না জানানোর নিন্দা জানিয়ে শিগগিরই দলের পক্ষ থেকে এ বিষয়ে একটি উচ্চপর্যায়ের সংবাদ ব্রিফিং অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

দ্রব্যমূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে সরকারের ব্যর্থতার সমালোচনা করেন নজরুল ইসলাম খান।

বিএনপির নেতাকর্মীরা কি করোনার টিকা নেবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, ‘আমরা টিকা নেব না, এটা কখনো বলিনি। টিকা নিয়ে দুর্নীতির কথা বলেছি। যার যখন সময় হবে, তখন টিকা নেবে। আর এটা তো কেউ দান করছে না। রাষ্ট্রের দায়িত্ব জনগণকে সার্ভিস দেওয়া। এটা একটা প্রসেসিং।’

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের জনগণ অঘোষিত এক স্বৈরতান্ত্রিক শাসনের অধীনে থাকায় গণতন্ত্রহীন রাষ্ট্র ব্যবস্থার অসহনীয় যাতনার অভিজ্ঞতা থেকেই মিয়ানমারের গণতন্ত্রকামী জনগণের সঙ্গে একাত্ম। স্থায়ী কমিটি রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদে স্বদেশ প্রত্যাবর্তনের ব্যবস্থা করতে এখনো অক্ষম বাংলাদেশ সরকারকে এই ব্যাপারে আরো কৌশলী ও সক্রিয় হওয়ার জন্য দাবি জানিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠক হয়। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু ছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসার জন্য অবস্থানরত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুর থেকে বৈঠকে যুক্ত হন।

স্থায়ী কমিটির বৈঠকে নড়াইলের আদালতে তারেক রহমান ও সাতক্ষীরার আদালতে দলের প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ ১০ জন এবং পাবনার ৪৭ জন নেতা-কর্মীকে সাজা প্রদান এবং দলের বাণিজ্য বিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদকে কারাগারে পাঠানোর নিন্দা জানানো হয়। এসব ঘটনার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি দেশের সব মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ছাড়া মিয়ানমারে নির্বাচিত সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী কর্তৃক রাষ্ট্রক্ষমতা দখলের ঘটনার নিন্দাও জানায় স্থায়ী কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com